উঃ ২৪ পরগনা
লঞ্চে করে সরকারি স্বাস্থ্য পরিষেবা পৌঁছে যাচ্ছে হিংলগগঞ্জ অঞ্চলে
উঃ ২৪ পরগনার প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য পরিষেবা সেভাবে পৌছায় না। এবার কেন্দ্রীয় ও রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের উদ্যোগে সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় লঞ্চের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে। বসিরহাট মহাকুমার অন্তর্গত হিঙ্গলগঞ্জ ব্লকের আমবেড়িয়া সহ একাধিক প্রত্যন্ত গ্রামে এই পরিষেবা চালু হয়েছে। সুন্দরবনের বিস্তীর্ণ জলাভূমি ও দুর্গম অঞ্চলে পর্যাপ্ত স্বাস্থ্য পরিষেবা পৌঁছানো একপ্রকার চ্যালেঞ্জ। এই পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্র সরকার বিশেষ লঞ্চের ব্যবস্থা করেছে, যাতে করে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও প্রাথমিক চিকিৎসার যাবতীয় সামগ্রীসহ একটি চলমান ক্লিনিক গঠন করা যায়।
বসিরহাট মহাকুমার অন্তর্গত হিঙ্গলগঞ্জ ব্লকের আমবেড়িয়া সহ একাধিক প্রত্যন্ত গ্রামে এই পরিষেবা চালু হয়েছে। সুন্দরবনের বিস্তীর্ণ জলাভূমি ও দুর্গম অঞ্চলে পর্যাপ্ত স্বাস্থ্য পরিষেবা পৌঁছানো একপ্রকার চ্যালেঞ্জ। এই পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্র সরকার বিশেষ লঞ্চের ব্যবস্থা করেছে, যাতে করে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও প্রাথমিক চিকিৎসার যাবতীয় সামগ্রীসহ একটি চলমান ক্লিনিক গঠন করা যায়। সুন্দরবন এলাকায় অনেক জায়গায় দুর্গম রাস্তাঘাট হাওয়াই সেখানে সহজে লঞ্চে পৌঁছানো যায়, লঞ্চে পৌঁছে স্বাস্থ্য কর্মীরা এলাকায় এলাকায় বাড়িতে বাড়িতে গিয়ে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেন। এই ভাসমান স্বাস্থ্যকেন্দ্রগুলিতে সাধারণ রোগ নির্ণয়, ঔষধ বিতরণ, টিকাকরণ, মাতৃ ও শিশু স্বাস্থ্যপরিষেবা, রক্তচাপ ও সুগার পরীক্ষা ইত্যাদি পরিষেবা দেওয়া হচ্ছে।
