Type Here to Get Search Results !

রোজকার ফলের বিকল্প টমেটো

 রোজকার ফলের বিকল্প টমেটো



  শীতকালীন সবজি হলেও টমেটো সারা বছরই বাজারে মেলে। এই লাল টমেটো রান্নায় যেভাবে স্বাদ বাড়াতে অতুলনীয়, তেমনই এর পুষ্টিগুণও অনেক। অনেকেই আছেন যারা কাঁচা টমেটো খেতে ভালোবাসেন। খাওয়ার আগে স্যালাডে, ব্রেকফাস্ট স্যান্ডউইচে, বা ফল হিসেবে গোটা টমেটো খান। এমনকি রূপচর্চায়ও এর নাম ডাকা আছে। শরীরের ট্যান তুলতে বা অতিরিক্ত ত্বক ক্লিন করতে টমেটো বেশ ভালো। তবে টমেটো লাল ফল, ইউরিক অ্যাসিড হয় - এসব শুনে শুনে অনেকেই ভয়ে টমেটো খেতে চান না। অথচ টমেটোতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, কে, ফলেট, লাইকপিন, বিটা ক্যারোটিন এবং পটাসিয়াম। মরশুম পরিবর্তনের সময় সর্দি জ্বর কাশি এই ধরনের সংক্রমণ থেকে শরীরে প্রতিরোধ গড়ে তুলবে। এমনকি, ওজন ঝরানোর ডায়েট হিসেবে টমেটো রাখতে পারেন। রোজকার ফলের চাহিদা পূরণ করতে বিকল্প হিসেবে টমেটো রাখতে পারেন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.