Type Here to Get Search Results !

রাস্তার বেহাল অবস্থার কারণে উল্টে গেল যাত্রীবাহী বাস। সিউড়ী নগুরি গ্রাম পঞ্চায়েত পাতরা গ্রামের কাছে মৃত একজনের। আহত বেশ কয়েকজন

 রাস্তার বেহাল অবস্থার কারণে উল্টে গেল যাত্রীবাহী বাস। সিউড়ী নগুরি গ্রাম পঞ্চায়েত পাতরা গ্রামের কাছে মৃত একজনের। আহত বেশ কয়েকজন



আজ সকালে সিউড়িতে থানার নগরী পঞ্চায়েত পাত্রা গ্রামের কাছে রাজনগর গামার কুন্ডু থেকে বাসটি সিউড়ি আসছিল গ্রামের কাছে বেসরকারি স্কুলে বাস্কে ওভারটেক করতে গিয়ে বেসামাল হয়ে সামনের ধান ক্ষেতে পালটি মারে এর ফলে ঘটনাস্থলে মৃত্যু হয় নডিহির বাসিন্দার গদাধর ভান্ডারী বয়স (৫২) বছর ।

আহত হন বেশ কয়েকজন তাদেরকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের প্রত্যক্ষদর্শী পিন্টু ঘোষ বলেন সকালবেলা ঘুম থেকে উঠে, চা খাচ্ছিলাম হঠাৎ চিৎকার শুনে বাড়ি থেকে বেরিয়ে দেখি একটা বাস উল্টে গেছে, সঙ্গে সঙ্গে দৌড়ে যাই ততক্ষণে গ্রামবাসীরাও ছুটে এসেছে আহত ব্যক্তিদের উদ্ধারের জন্য এলাকার পঞ্চায়েত সদস্য ফোন করেন দমকল বিভাগ ও সিউড়ি থানার পুলিশকে সঙ্গে সঙ্গে দমকল বিভাগের একটি গাড়ি এসে আহতদের উদ্ধার করে। বাসে চাপা পড়া আহত ব্যক্তি দেখে গ্রামবাসীদের সহযোগিতা দড়ি বেঁধে সকল মিলে দড়ি টেনে উদ্ধার করেন ।এলাকার মানুষ বলেন ওই এলাকায় রাস্তাটি বেহাল দশা দীর্ঘ পাঁচ বছর ধরে রাস্তাতে সংস্কার হয়নি ? এর ফলে হামেশাই ছোটখাটো দুর্ঘটনা ঘটেই থাকে। আজ এই বড় দুর্ঘটনা সম্মুখীন হল। প্রশাসনকে অনুরোধ করব রাস্তাটি সংস্কার করার জন্য সামনে একটি বড় বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল প্রতিদিন ওই স্কুলে গাড়ি চলাচল করে।

আহত যাত্রী কালো মাল বলেন আমরা ন ডিহি গ্ৰাম থেকে আসছিলাম হঠাৎ করে নগরী ডাঙ্গালপাড়া রোডের উপর একটি স্কুল বাস কে পাশ দিতে গিয়ে  গাড়িটি বাঁ দিকে কাত হয়ে উল্টে যায় তাল সামলাতে না পেরে আমাদের পরিবারে দুই সদস্য আহত হয়েছে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি আছে। দুর্ঘটনার জেরে ব্যাপক ভিড় ওই এলাকায় দেখা যায়, পরিস্থিতি সামাল দেয় সিউড়ি থানার পুলিশ। 

পরে রাজনগরের তৃণমূল নেতা সুকুমার সাধু ওই এলাকার আহত ব্যক্তিদের সিউড়ি সদর হাসপাতালে দেখতে যান।।

বীরভূমের সিউড়ি থেকে মৃন্ময় লাহিড়ী রিপোর্ট

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.