Type Here to Get Search Results !

'চিকেন নেক' রক্ষা করার জন্য শিলিগুড়িতে এবার বসল মিসাইল লঞ্চার

 'চিকেন নেক' রক্ষা করার জন্য শিলিগুড়িতে এবার বসল মিসাইল লঞ্চার



  বাংলার শিলিগুড়িতে চিকেন নেকের দিকে বাংলাদেশ ও পাকিস্তান লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে। তাই তা রক্ষা করার দিকে সজাগ হলো ভারতীয় সেনাবাহিনী। পাকিস্তানের বিরুদ্ধে ‘‌অপারেশন সিঁদুর’‌ করে পহেলগাঁও হামলার যোগ্য জবাব দিয়েছে ভারত। আর তাতেই সেনাবাহিনীর পাশে দাঁড়িয়ে সমর্থন করেছেন দেশের তামাম বিরোধী রাজনৈতিক দলের নেতা–নেত্রীরা। হামলার ১৫ দিনের মাথায় এমন যোগ্য জবাব দেওয়ায় দেশবাসী এখন আনন্দিত। সিঁদুরের জবাব পাল্টা সিঁদুরে মেঘ দেখিয়ে দিয়েছে ভারত। পাকিস্তানের সামরিক বাহিনীর পরিকাঠামোয় সরাসরি আঘাত করা হয়েছে। শিলিগুড়ির চিকেন নেকেও বসল ক্ষেপনাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা। যাকে মিসাইল লঞ্চার বলে। এদিকে ভারতীয় সেনাবাহিনীও জানিয়েছে যে, পাকিস্তানের নানা জায়গায় বিমান আক্রমণ প্রতিরোধী র‌্যাডারের উপর আঘাত করা হয়েছে। লাহোরের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বিকল করা হয়েছে বলেও সেনাবাহিনী জানিয়েছে। 


  সেনাবাহিনী বৃহস্পতিবার বলেছে যে, গতকাল সারারাত পাকিস্তান ক্ষেপনাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে ভারতের উপর আঘাত হানার চেষ্টা করে গিয়েছে। তার জবাবে আজ বৃহস্পতিবার সকাল থেকে পাকিস্তানের সেনা পরিকাঠামো লক্ষ্য করে আঘাত হানা হয়েছে। বাংলাদেশ, চিন, নেপাল, ভূটান ঘেরা বাংলার চিকেন নেককে সুরক্ষিত রাখতে কোনওরকম ত্রুটি রাখছে না ভারতীয় সেনাবাহিনী। প্রায় সাড়ে ২২ কিমি দীর্ঘ শিলিগুড়ির চিকেন নেক করিডরে বসানো হয়েছে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা। সারফেস টু এয়ার মিসাইল লঞ্চার বা স্যাম বসানো হয়েছে।অন্যদিকে ‘‌অপারেশন সিঁদুর’‌ নিয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, ‘‌সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। এখন যেন আমাদের মধ্যে কোন বিভেদ না থাকে। সবাই আমরা দেশের পক্ষে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.