Type Here to Get Search Results !

মেছুয়াপট্টি কাণ্ডের হোটেল মালিক গ্রেফতার - শুভেন্দুর তীব্র আক্রমন

 মেছুয়াপট্টি কাণ্ডের হোটেল মালিক গ্রেফতার - শুভেন্দুর তীব্র আক্রমন 



  বৃহস্পতিবার এলাকা পরিদর্শনে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রশাসনের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে ক্ষোভ উগড়ে দেন বিরোধী দলনেতা। প্রায় ৪৫ মিনিট পরে দমকল এসেছে বলে অভিযোগ তাঁর। হাইড্রলিক ল্যাডারও ছিল না বলে দাবি। শুভেন্দু বলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে হাইড্রলিক ল্য়াডারও দিঘায় ছুটি কাটাতে গিয়েছে। গোটা প্রশাসনটাই দিঘাতে রয়েছে বলে কটাক্ষ শুভেন্দুর। তিনি আরও বলেন, "এই সরকার ভাতা দিতে ব্যস্ত, কলকাতাকে জতুগৃহ বানিয়ে ফেলেছেন। মেয়র তো ধর্মে কর্মে ব্যস্ত। নজরদারি নেই।" এদিকে পালিয়েও শেষ রক্ষা হল না। ঋতুরাজ হোটেলের মালিক আকাশ চাওলা ও হোটেলের ম্যানেজার গৌরব কাপুরকে গ্রেফতার করল পুলিশ। অনিচ্ছাকৃত খুন সহ একাধিক ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার ভোরবেলা তাদের গ্রেফতার করা হয়। 


  এদিকে ১৪ জন মৃতের মধ্যে ১২ জনের দেহ এখনও পর্যন্ত শনাক্ত করা গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের ময়নাতদন্ত শেষে দেহ পরিবারের কাছে পাঠানো হয়েছে। ২টি দেহের এখনও শনাক্তকরণ করা যায়নি। ঋতুরাজ হোটেলের ৬ তলায় আগুন লেগে যায়। ভেতরে দমবন্ধ হয়ে প্রাণ হারান ১৩ জন। প্রাণ বাঁচাতে হোটেলের কার্নিশ থেকে নিচে ঝাঁপ দেন এক ব্যক্তি। পরে হাসপাতালে নিয়ে গেলেও তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃত বেড়ে দাঁড়ায় ১৪। ঘটনাস্থলে ছুটে গিয়েছিল দমকলের ১০টি ইঞ্জিন। বিপর্যয় মোকাবিলা দফতরের টিমও উদ্ধারকাজে যোগ দেয়।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.