Type Here to Get Search Results !

ফের গুরুতর অসুস্থ পরিচালক প্রভাত রায়

 বিনোদন 


ফের গুরুতর অসুস্থ পরিচালক প্রভাত রায়



  টলিপাড়ায় ফের খারাপ খবর৷ ফের গুরুতর অসুস্থ টলিপাড়ার স্বনামধন্য পরিচালক প্রভাত রায়৷ তড়িঘড়ি পরিচালককে দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ পরিচালক প্রভাত রায়ের অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা৷ এখন কেমন আছেন পরিচালক,তা জানতেই সকলেই মুখিয়ে রয়েছেন৷ বেশ কিছুদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন পরিচালক৷ ডায়ালিসিস চলছিল৷ আচমকা শারীরিক অবস্থার অবনতি হতেই তড়িঘড়ি ফের হাসপাতালে ভর্তি করা হয় পরিচালককে৷ 


  জানা গিয়েছে, বুধবার রাতে অস্ত্রোপচার হয়েছে পরিচালকের৷ এখন আগের থেকে কিছুটা ভাল রয়েছেন পরিচালক৷ তবে আশঙ্কা পুরোপুরি কাটেনি, তেমনটাই জানিয়েছেন চিকিৎসক৷ এর আগেও শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে যাওয়ার পর হাসপাতালে ভর্তি করা হয়েছিল প্রভাত রায়কে৷ একতা সংবাদমাধ্যমকে জানান, দু-দিনের জন্য হায়দরাবাদে যেতে হয়েছিল৷ রাতে ভিডিও কল ফোন করতেই দেখি চোখের নীচটা ফুলেছে৷ রক্তচাপও কিছুটা বেড়েছিল, তারপর হাসপাতালে ভর্তি করানো হয়৷ চিকিৎসকেরা জানিয়েছেন, প্যামক্যাথে সংক্রমণ হয়েছে, অস্ত্রোপচারও হয়েছে৷ আপাতত, সংক্রমণ কমানোর চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকেরা৷

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.