Type Here to Get Search Results !

পূর্ব মেদিনীপুরের তিনটি লোক আদালতে একদিনে উঠলো ১৫ হাজার মামলা, বেশিরভাগই মামলা নিষ্পত্তি হবে আশা জেলা বিচারকের

 পূর্ব মেদিনীপুরের তিনটি লোক আদালতে একদিনে উঠলো ১৫ হাজার মামলা, বেশিরভাগই মামলা নিষ্পত্তি হবে আশা জেলা বিচারকের



২০২৫ এর দ্বিতীয় লোক আদালত হলো ১০ মে শনিবার। পূর্ব মেদিনীপুর জেলায় ২৮ টি বেঞ্চে মোট ব্যাংকের মামলা ৭৬০৭ টি, এনজিআর কেস ৬৯৫১ টি, সহ অন্যান্য মামলা মিলিয়ে সর্বমোট ১৫ হাজার ৯২২ টি মামলা আজকে হলদিয়া,তমলুক ও কাঁথি তিনটি আদালতে ওঠে। শনিবার সকালে তমলুক আদালতে জেলা বিচারক প্রিয়ব্রত দত্ত, পূর্ব মেদিনীপুর জেলা আইনি সহায়তা কর্তৃপক্ষের সচিব শুভজিৎ রক্ষিত, তমলুক মহাকুমা পুলিশ আধিকারিক সহ অন্যান্য আধিকারিকেরা সমস্ত মামলার বেঞ্চ পরিদর্শন করেন। 


আজকে প্রায় ১৫  হাজার মামলার মধ্যে বেশিরভাগ সংখ্যক মামলা নিষ্পত্তি করা হবে এমনটাই আশা করছেন পূর্ব মেদিনীপুর জেলার জেলা বিচারক প্রিয়ব্রত দত্ত।  


পূর্ব মেদিনীপুর জেলা আইন সহায়তা  কর্তৃপক্ষের  সচিব শুভজিৎ রক্ষিত সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন আদালতে জমে থাকা মামলাগুলিকে সমাধান করে নিষ্পত্তি করার জন্য আইনী সহায়তা কর্তৃপক্ষের পক্ষ থেকে এই ধরনের লোক আদালতের ব্যবস্থা করা হয়। জেলায় তিনটি আদালতে মোট কয়টি বেঞ্চ রয়েছে এবং কত মামলা আজ নিষ্পত্তির জন্য তোলা হবে সেই পরিসংখ্যান তিনি তুলে ধরেন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.