শুক্রবার এসএসসি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি জারি করল
শুরু হয়ে গেলো এবার দ্বিতীয় পর্বের যুদ্ধ। যোগ্য চাকরিহারাদের দাবীকে অগ্রাহ্য করে রাজ্য প্রকাশ করে দিলো শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞাপ্তি। ফলে সংকট আরও ঘনীভূত হলো। নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক-শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল এসএসসি।
নির্ঘান্ট হলো -
* আগামী ১৬ জুন বিকেল ৫টা থেকে অনলাইনে আবেদন জানানো যাবে।
* ১৪ জুলাই বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।
* আবেদন ফি গ্রহণ করার শেষ সময় ১৪ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট।
* লিখিত পরীক্ষা হতে পারে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। *লিখিত পরীক্ষার ফল প্রকাশ হবে অক্টোবরের চতুর্থ সপ্তাহে।
* ইন্টারভিউ নেওয়ার সম্ভাব্য সময় নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহ।
* প্যানেল প্রকাশ করা হবে ২৪ নভেম্বর।
* কাউন্সেলিং শুরু হতে পারে ২৯ নভেম্বর থেকে।
এখন দেখার, এবার আন্দোলনকারীরা কোন পথে যায়!
