Type Here to Get Search Results !

সাউথ ইন্ডিয়ান - 'লেমন রাইস'

 রান্না -


  সাউথ ইন্ডিয়ান - 'লেমন রাইস'




  লেবু এক সময় খাদ্য তালিকায়  একটু ব্রাত্য ছিল। কিন্তু গবেষণায় জানা যায় যে লেবুতে আছে ভরপুর পুস্তিগুন। তাই ইদানিং ২৫/৩০ বছর লেবু দিয়ে প্রচুর রান্না হচ্ছে। দক্ষিণভারতে 'লেমন রাইস' একটি অন্যতম খাবার।


  আজকের রেসিপি - সাউথ ইন্ডিয়ান'লেমন রাইস।'



  উপকরণ - 


 উপকরণ অতি সামান্য।


* ভালো চাল - ৫০০ গ্রাম।


*পেয়াঁজ ২ টো(কুচি)।


* অল্প আদা কুচি।


* পাতিলেবু ২ টো(রস)।


* অল্প নুন।


* ফোড়নের জন্য আস্ত গরম মশলা,তেজপাতা।


* অল্প সাদা তেল।



প্রণালী - প্রথম পর্ব- প্রথমে চাল ভালো করে ধুয়ে 80% সেদ্ধ করে জল ঝরিয়ে শুকিয়ে নিন। 


 


 দ্বিতীয় পর্ব - এবার কড়াইয়ে অল্প তেল দিয়ে তেজপাতা ও গরম মশলা ফোড়ন দিন। ফোড়নের গন্ধ বের হলে পেয়াঁজ কুচি ও আদা কুচি দিয়ে কিছুর ভাজতে হবে।তারপর 80% সেদ্ধ করা ভাত দিয়ে সঙ্গে হাফকাপ জল ও লেবুর রস দিয়ে ভালো করে নড়েচড়ে ঢেকে দিন। ৩/৪ মিনিটেই প্রস্তুত হয়ে যাবে 'লেমন রাইস'।



তৃতীয় পর্ব - যেকোনো সবজি বা মাছ-মাংসের সঙ্গে পরিবেশন করুন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.