Type Here to Get Search Results !

ভারতের চার দিনের হামলায় পাকিস্তানের বহু জায়গা ধুলোয় মিশে গেছে

 ভারতের চার দিনের হামলায় পাকিস্তানের বহু জায়গা ধুলোয় মিশে গেছে 



  ভারতের 'অপারেশন সিঁদুর' সম্পূর্ণ সফল। ভেঙে গেছে পকিস্তানের এয়ার ডিফেন্স। ত্রাস তৈরী হয়েছে পাকিস্তানে। 

শনিবারের সংঘর্ষবিরতি ঘোষণার আগে পর্যন্তও ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তাপ ছিল চরমে। শুক্রবার রাতে পাকিস্তানের নির্লজ্জ ড্রোন হামলার পরই গভীর রাতে পাকিস্তানের তাবড় বায়ুঘাঁটিতে হানা দেয় ভারত। শনিবার দিল্লি জানিয়েছে, পাকিস্তানের ৮ বায়ুঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে সেনা। এর আগে ৭ মের রাতে ‘অপারেশন সিঁদুর’র প্রথম দিনে ভারতীয় বায়ুসেনা ২৬ মিনিটের দাপুটে স্ট্রাইকে ১০০ জঙ্গিকে নিকেশ করে। তাদের মধ্যে ছিল বহু ‘ওয়ান্টেড’! মের প্রথম রাতেই ভারত ২৬ মিনিট ধরে পাকিস্তানের বুকে হানা দেয়। সেখানে যাবতীয় জঙ্গি শিবিরকে গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’। 


  মুদাস্সার খাদিয়ান খাস,হাফিজ মহম্মদ জামিল, মহম্মদ ইউসুফ আজহার,আবু আকাশা, মহম্মদ হাসান খানের মতো কুখ্যাত জঙঅগি সহ মোট ১০০ জঙ্গিকে মাত্র ২৬ মিনিটের ধুন্ধুমার স্ট্রাইকে নিকেশ করেছে ভারত। শুধু কি তাই? সংঘর্ষ বিরতির ঠিক আগের রাতে পাকিস্তানের তাবড় এয়ারবেসের বহু জায়গা ধুলোয় মিশিয়ে দিয়েছে ভারতীয় সেনা। শনিবারই ভারত জানিয়েছে, তারা পাকিস্তানের রফিকি, মুরিদ, চাকলালা, রহিম ইয়ার খান,সুক্কুর, চুনিয়ান, পাসরুর, এবং সিয়ালকোট এলাকার বহু পাক সেনা টার্গেটে হানা দিয়েছে ভারতের ‘অপারেশন সিঁদুর’। ভারত সাফ জানিয়েছে, পাকিস্তানের ব়্যাডার, অস্ত্র ভাণ্ডার, কমান্ড ও কন্ট্রোল সেন্টার তছনছ হয়েছে। আর তার আগে, ৭ মের রাতে পাকিস্তানের ৯ জঙ্গি ঘাঁটি ধ্বসিয়ে দিয়েছে ভারতীয় সেনা। সব মিলিয়ে, ৯৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানের ক্ষতির পরিমাণ কতটা? মুখ খুললেন এক সিনিয়র অফিসার।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.