Type Here to Get Search Results !

চাটেন এলাকা থেকে ২৮ জনকে উদ্ধার করলো সিকিম প্রশাসন,ছন্দে ফেরার চেষ্টা সিকিমের

 চাটেন এলাকা থেকে ২৮ জনকে উদ্ধার করলো সিকিম প্রশাসন,ছন্দে ফেরার চেষ্টা সিকিমের






একটানা বৃষ্টির পর কিছুটা বৃষ্টি কম থাকায় স্বস্তি সিকিম প্রশাসনিক আধিকারিকদের। নতুন করে বৃষ্টি না থাকায় যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে চলছে উদ্ধার কাজ। রবিবার চাটেন থেকে ২৮ জনকে উদ্ধার করল সিকিম প্রশাসন। এদিন ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার করে তাদের উদ্ধার করে পাকিয়ং গ্রিনফিল্ড বিমানবন্দরে নিয়ে আসা হয়। নিরাপদ স্থানে ফিরতে পেয়ে খুশি উদ্ধার হওয়া মানুষরা। উদ্ধার হওয়া ২৮ জনের মধ্যে রয়েছে পর্যটক, ট্যাক্সিচালক সহ অন্যান্যরা। উল্লেখ্য একটানা বৃষ্টিতে প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়েছিল সিকিম। বন্ধ হয়ে যায় একাধিক রাস্তা, আটকে পড়ে বহু পর্যটক। যদিও পর্যটক মরশুমে চিন্তার ভাঁজ বাড়ায় প্রশাসনিক আধিকারিকদের। তবে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে পর্যটকদের উদ্ধার করে সিকিম প্রশাসন। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতির পাশাপাশি আটকে থাকা পর্যটকদের উদ্ধারের কাজ শুরু করেছে সিকিম প্রশাসন। কার্যত ছন্দে ফেরার চেষ্টা সিকিমের। বিশেষজ্ঞরা মনে করছেন প্রাকৃতিক বিপর্যয়ে একদিকে যেমন ব্যাপক ক্ষতি হয়েছে একাধিক জায়গায়,পাশাপাশি ক্ষতি হয়েছে পর্যটন শিল্পেও। ঘুরে দাঁড়াতে কিছুটা সময় লাগবে সিকিমের।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.