Type Here to Get Search Results !

বর ৯৫ ও কনে ৯০ বসলেন বিয়ের পিঁড়িতে

 অফবিট 


বর ৯৫ ও কনে ৯০ বসলেন বিয়ের পিঁড়িতে 



  তারা ৭০ বছর লিভ ইন করছে। ৮ সন্তান আছে। কিন্তু তাঁদের আনুষ্ঠানিক কোনো বিয়ে হয় নি। এবার সেই কাজটাই তারা সেরে নিলেন। অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন নবতিপর বৃদ্ধ-বৃদ্ধা। এল ডিজে, মাইক। পাত পেড়ে খেল গোটা গ্রাম। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এমনই ভিডিও। রামাভাই খারারি ও জিওয়ালি দেবী রাজস্থানের ডুঙারপুর জেলার বাসিন্দা। একজনের বয়স ৯৫, অন্যজন ৯০। দীর্ঘ ৭০ বছর একসঙ্গে রয়েছেন তাঁরা। তাজ্জবের বিষয় এতদিন একসঙ্গে থাকলেও বিয়ে করেননি তাঁরা। শেষ জীবনে তাঁরা বিয়ে করার সিদ্ধান্ত নেন। আপত্তি করেননি তাঁদের ছেলে মেয়ে, নাতি-নাতনিরা।


  বৃদ্ধ-বৃদ্ধার ইচ্ছা জানার পর দেরি করেননি ছেলে-মেয়েরা। বিয়ের সমস্ত আচার-অনুষ্ঠান পালন করা হয়। আনা হয় ডিজে, আলোয় সাজিয়ে তোলা হয় বাড়ি। গোটা গ্রাম তাঁদের বিয়েতে মেতে ওঠে। বৃদ্ধ-বৃদ্ধার এক ছেলে কান্তিলাল খারারি বলেন, “ওঁরা বিয়ের ইচ্ছা প্রকাশ করে। পরিবারের কেউ তাতে বাধা দেয়নি। গায়ে হলুদ পর্ব থেকে সাতপাকে বাঁধা সবটায় হয়। গোটা গ্রাম বিয়েতে হাজির ছিল।"

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.