Type Here to Get Search Results !

অনিয়মিত বেতন প্রদানের প্রতিবাদে কর্মবিরতি!

 অনিয়মিত বেতন প্রদানের প্রতিবাদে কর্মবিরতি!






অনিয়মিত বেতন প্রদানের প্রতিবাদে কর্মবিরতি পালন করে আন্দোলন শুরু করলেন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের ট্রমা কেয়ার বিল্ডিং-এ কর্মরত অস্থায়ী কর্মীরা। আন্দোলনকারী কর্মীদের মধ্যে রয়েছেন নিরাপত্তা রক্ষী, হাউস স্টাফ সহ বিভিন্ন ক্ষেত্রে কর্মরত কর্মী। সোমবার সকাল থেকেই তারা মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের ট্রমা কেয়ার বিল্ডিং-এর সামনে অবস্থান বিক্ষোভ করেন। বেতনের দাবীতে সরব হন। আন্দোলনকারীদের অভিযোগ, তারা এক বেসরকারি কোম্পানীর অধীনে হাসপাতালের ট্রমা কেয়ার বিল্ডিং-এ অস্থায়ী কর্মী হিসেবে কাজ করেন। কিন্তু তারা গত কয়েক মাস ধরে সঠিক সময়ে বেতন পাচ্ছেন না। কখনও দু-তিনমাস অন্তর বেতন পাচ্ছেন। আবার কখনও বেতন মিলছে মাসের শেষের দিকে। এছাড়াও কিছু কিছু কর্মীর কয়েক মাসের বেতন এখনও বকেয়া আছে। তাই সঠিক সময়ে নিয়মিতভাবে বেতন প্রদানের দাবীতে আজ তারা কর্মবিরতি পালন করে আন্দোলন করছেন। এতে কাজ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হবেন। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোন বক্তব্য মেলেনি।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.