Type Here to Get Search Results !

আজকের আবহাওয়া


 আজকের আবহাওয়া 


আবার দুই বঙ্গে বৃষ্টি শুরু হয়েছে। বিক্ষিপ্তভাবে সেই বৃষ্টি চলবে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের অধিকাংশ জেলায়। এর মধ্যে উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টিও হতে পারে। কোন জেলায় কতটা বৃষ্টি? কতদিন চলবে দুর্যোগ? রইল আবহাওয়ার সম্পূর্ণ আপডেট।


  আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের সব জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। গোটা দক্ষিণবঙ্গেই হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।

এদিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি না হলেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, নদিয়া, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর এবং বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হাওড়া মোটের উপর সব জেলাই ভিজবে। শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। সপ্তাহান্তে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি বাড়ার আশঙ্কা রয়েছে জেলায় জেলায়। শুক্রবার থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই সময় পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে অধিক বর্ষণ হতে পারে।


  অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজও বৃষ্টির ধারা অব্যাহত থাকবে। বৃহস্পতিবার বৃষ্টিপাতের সম্ভাবনা আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং ও জলপাইগুড়ি এবং শুক্রবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। এই সমস্ত জেলার কিছু অংশে ভারী বৃষ্টি হতে পারে। হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.