Type Here to Get Search Results !

বাউড়িয়ায় তৈরি হচ্ছে উড়ালপুল - খুশি স্থানীয় মানুষেরা

 হাওড়া 



বাউড়িয়ায় তৈরি হচ্ছে উড়ালপুল - খুশি স্থানীয় মানুষেরা 


  রেলব্রিজ সংলগ্ন অঞ্চলে নানা দুর্ঘটনা ঘটে। গাড়ি আটকে প্রবল জ্যাম হয়। তাই গত কয়েক বছরে হাওড়া জেলায় বেশ রেল স্টেশনে বেশ কয়েকটি উড়াল পুল তৈরী হয়েছে। বাগনান, উলুবেড়িয়ার পরে এ বার বাউড়িয়া। সেখানে লেভেল ক্রশিংয়ের পরিবর্তে মানুষ দীর্ঘদিন ধরে উড়ালপুল তৈরি করার দাবি জানিয়ে আসছেন। দীর্ঘ প্রতীক্ষার অবসানের পরে এ বার বাউড়িয়ায় তৈরি হচ্ছে উড়ালপুল। সূত্রের খবর, বাউড়িয়ার এই উড়ালপুলটি রেল এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে। ইতিমধ্যে তার কাজও শুরু হয়ে গিয়েছে। সেখানে উড়ালপুল নির্মাণের খবরে খুশি হয়ে কী বলছেন এলাকাবাসী? দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া খড়্গপুর বিভাগের বাউড়িয়া ষ্টেশনের লেভেল ক্রশিংয়ের পরিবর্তে উড়ালপুল তৈরি করার দাবি বহুদিনের। 


  প্রশাসন সূত্রের খবর, প্রায় ১৫০ মিটার লম্বা দুই লেনের উড়ালপুলটি নির্মাণ করতে ব্যয় হচ্ছে ৮০ কোটি টাকা। এর মধ্যে রেল দেবে ৪০ কোটি আর বাকি টাকা দেবে রাজ্য। যে জায়গা দিয়ে উড়ালপুল যাবে সেই জায়গা ফাঁকা করার কাজ চলছে। ফাঁকা এলাকায় নির্মাণ কাজও শুরু হয়েছে। দক্ষিণ-পূর্ব রেলে হাওড়া খড়্গপুর বিভাগে হাওড়া জেলার অন্যতম একটি শিল্পাঞ্চল হলো বাউড়িয়া। একদিকে ১৬ নম্বর জাতীয় সড়ক, অন্য দিকে হুগলি নদী। ফলে নদীপথ পেরিয়ে বাউড়িয়া লঞ্চঘাট, ফেরিঘাট থেকে বহু মানুষ কলকাতায় যাতায়াত করেন। আবার ১৬ নম্বর জাতীয় সড়ক দিয়েও অনেকে নদী পেরিয়ে দক্ষিণ ২৪ পরগনার দিকে যাতায়াত করেন। ফলে নিত্যযাত্রীদের কাছে এটা অন্যতম গুরুত্বপূর্ণ পথ। উড়ালপুল নির্মাণের কাজ শুরু হতেই খুশি হয়ে সাধারণ মানুষ জানাচ্ছেন, উড়ালপুলটি নির্মাণ হলে দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে। ঠিক সময়ে গন্তব্যস্থলে পৌঁছনো যাবে। শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানার কর্মীরা জানিয়েছেন, উড়ালপুল তৈরি হয়ে গেলে পণ্যবাহী যানবাহন কারখানায় সময় মতো আসতে পারবে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.