Type Here to Get Search Results !

ফের হয়ে গেলো সফল 'রাত দখল' - 'আন্দোলন জারি থাকবে' - বললেন দেবলীনা

 ফের হয়ে গেলো সফল 'রাত দখল' - 'আন্দোলন জারি থাকবে' - বললেন দেবলীনা 



  ঠিক এক বছর পড়ে ৮ আগস্ট শুক্রবার আবার হয়ে গেলো অভয়া কাণ্ডের প্রতিবাদে রাত দখল কর্মসূচি। শুক্রবার আরও একবার রাতদখলে নামলেন WBJDF। কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মশাল হাতে মিছিল করলেন তাঁরা। শহরতলি জেলাতেও প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ছে। গত বছরের মতো এবারও মিছিলে পা মেলাতে দেখা গেল অভিনেত্রী দেবলীনা। কেন গত বছরের মতো এবছর বিনোদন জগতের সেভাবে কাউকে রাতজাগাতে দেখা গেল না, এই প্রশ্নের উত্তরে দেবলীনা বলেন, “আমাদের বহু সতীর্থ কেন আজ মিছিলে পা মেলালেন না, সেটা একেবারেই তাঁদের ব্যক্তিগত ব্যাপার।” এবারও মিছিলে পা মেলাতে দেখা গেল অভিনেত্রী দেবলীনা। কেন গত বছরের মতো এবছর বিনোদন জগতের সেভাবে কাউকে রাতজাগাতে দেখা গেল না, এই প্রশ্নের উত্তরে দেবলীনা বলেন, “আমাদের বহু সতীর্থ কেন আজ মিছিলে পা মেলালেন না, সেটা একেবারেই তাঁদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু বহু সতীর্থের সঙ্গে আমারও ব্যক্তিগতভাবে কথা হয়েছে। তাঁরা বলেছেন, তাঁরা কর্মক্ষেত্রে বিপর্যয়ের মুখোমুখি হচ্ছেন, সেটাই মূলত কারণ।”


  আন্দোলনকারী চিকিৎসক আসফাকুল্লা নাইঞা বলেন, “কোনও আন্দোলনই একইভাবে একই আঁচে জ্বলতে পারে না। কিন্তু এখনও মানুষের মনে আন্দোলনের আঁচ রয়েছে। প্রতিবাদ জারি থাকবে।” আন্দোলনকারী অনিকেত মাহাতো বলেন, “নবান্ন অভিযানে সাংগঠনিকভাবে আমরা থাকছি না। তবে কেউ যদি যেতে চান, তাহলে নিশ্চয়ই ন্যায়বিচারের দাবিতে যেতে পারেন।” উল্লেখ্য, রাত পোহালেই শনিবার নবান্ন অভিযানে যাবেন তিলোত্তমার বাবা-মা। দলীয় পতাকা ছেড়ে বিজেপি নেতা-কর্মীদের সেই অভিযানে সামিল হওয়ার ডাক দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজকের এই নবান্ন অভিযান নিয়ে আছে টান টান উত্তেজনা।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.