Type Here to Get Search Results !

আগামী ৯ অগস্ট নবান্ন অভিযানের ডাক দিলেন তিলোত্তমার মা-বাবা

 আগামী ৯ অগস্ট নবান্ন অভিযানের ডাক দিলেন তিলোত্তমার মা-বাবা



  এক বছর শেষ হলেও তিলোত্তমার মৃত্যুই বহু প্রশ্নের উত্তর এখনও অধরা। কলকাতা পুলিশ বা সি বি আই কেউই সেই সব প্রশ্নের উত্তর দিতে পারে নি। সেইসব প্রশ্নের উত্তরের দাবিতেই  আগামী ৯ তারিখ নবান্ন অভিযানের ডাক দিয়েছে তিলোত্তমার মা ও বাবা। আর নবান্ন অভিযান যোগ দেওয়ার জন্য তৃণমূল ছাড়া সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ তিলোত্তমার মা-বাবার। জানা যাচ্ছে, এর আগে তিলোত্তমার মা-বাবা আলিমুদ্দিন স্ট্রিটে গিয়ে মহম্মদ সেলিম ও পরবর্তীতে বিধান ভবনে গিয়ে কংগ্রেসকে আমন্ত্রণ জানায়। তবে কংগ্রেস দলনেতা শুভঙ্কর সরকার তখন সেখানে উপস্থিত ছিলেন না। এরপর গতকাল অর্থাৎ শনিবার তাঁরা বিজেপি-র রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে দেখা করেন। পরবর্তীতে SUCI-এর রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্যের সঙ্গেও দেখা করেন। এমনকী সংগ্রামী যৌথ মঞ্চের সঙ্গেও দেখা করেছেন। তবে এই গোটা প্রক্রিয়ায় যেহেতু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটা ভূমিকা রয়েছে, তাই বাকি রাজনৈতিক দলগুলির আদৌ ৯ তারিখের নবান্ন অভিযানে আসে কি না তা নিয়ে জল্পনা থাকবে। 


  এখন প্রশ্ন হচ্ছে, এই ইস্যুতে সমস্ত বিরোধী রাজনৈতিক দলকে কি এক ছাদের তলায় আনা সম্ভব? তবে সূত্রের খবর শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বাকি রাজনৈতিক দলগুলি যদি নবান্ন অভিযানে আসে তাহলে তিনি তাঁর মতো হাঁটবেন। আর তিলোত্তমার মা বাবা যাঁদের সঙ্গে হাঁটতে স্বচ্ছন্দ বোধ করবেন তাঁরা তাঁদের সঙ্গে হাঁটবেন। তিলোত্তমার বাবা বলেন, “আমরা সব রাজনৈতিক দলকেই আমন্ত্রণ জানিয়েছি।”

বিজেপি মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, “তাঁদের প্রতি আমাদের পূর্ণ সহমর্মিতা রয়েছে। নাগরিক অধিকার রক্ষায় প্রতিবাদের ডাক সংবিধান আমাদের দিয়েছেন।”

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.