Type Here to Get Search Results !

সমাজমাধ্যমে যৌনতার ফাঁদে পা দিয়ে বেশ কয়েক কোটি টাকা খোওয়ালেন এক বৃদ্ধ

 সমাজমাধ্যমে যৌনতার ফাঁদে পা দিয়ে বেশ কয়েক কোটি টাকা খোওয়ালেন এক বৃদ্ধ 



  সাইবার ক্রাইম দপ্তর বার বার করে সাবধান করে দেওয়া সত্বেও কিছু মানুষ মিথ্যা প্রলোভনের পিছনে ছুটেই চলেছে। সম্প্রতি তেমনই এক ঘটনা ঘটেছে মুম্বাইয়ে। সম্প্রতি সর্বস্ব হারিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই বৃদ্ধ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনার সূত্রপাত ২০২৩ সালে। শার্ভি নামে এক মহিলা ওই বৃদ্ধকে ফেসবুকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠান। সেখান থেকেই কথাবার্তা শুরু হয়ে দু’জনের। ধীরে ধীরে গভীর হয় সম্পর্ক। শার্ভি জানান, তিনি তাঁর স্বামীর সঙ্গে থাকেন না। সন্তানদের নিয়ে আলাদা থাকেন। এরপরই ধীরে ধীরে সন্তানদের অসুস্থতার নাম করে তিনি বৃদ্ধর কাছ থেকে টাকা চাইতে শুরু করেন। এখানেই ঘটনা শেষ হয় নি।


  এর কয়েকদিন পর, কবিতা নামে আরও এক মহিলা তাঁকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে শুরু করেন। তিনি নিজেকে শার্ভির পরিচিত বলে দাবি করেন। তাঁর সঙ্গেও ক্রমে ঘনিষ্ঠতা বাড়ে বৃদ্ধের। কবিতা বিভিন্ন অশ্লীল ছবিও তাঁকে পাঠাতে শুরু করেন বলে অভিযোগ উঠেছে। একইভাবে আরও দুই মহিলার সঙ্গে আলাপ হয় ওই বৃদ্ধের। অভিযোগ, প্রেম এবং যৌনতার টোপ দিয়ে প্রত্যেকেই নানা কারণে তাঁর কাছ থেকে টাকা হাতিয়ে নেন। অবশেষে সর্বসান্ত বৃদ্ধ গত জুলাই মাসে পুলিশের দ্বারস্থ হন। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, এই প্রতারণা চক্রের নেপথ্যে রয়েছে একজনই। জানা গেছে গত ২ বছরে ওই বৃদ্ধ প্রায় ৯ কোটি টাকা খুইয়েছেন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.