Type Here to Get Search Results !

কিছু সময়ের জন্য চলুন ঘুরে আসি রূপনারাণের কূলে - মানকুর ঘাট

 ভ্রমণ 



কিছু সময়ের জন্য চলুন ঘুরে আসি রূপনারাণের কূলে -  মানকুর ঘাট 


  ভ্রমণরসিক বাঙালি মাঝে মাঝেই কাছে-পিঠে পরিবার নিয়ে বেড়াতে চায়। কিন্তু সব সময় তারা পছন্দ মতো জায়গা পায় না। তাদের জন্য আমাদের আজকের ডিস্টিনেশন হাওড়ার মানকুর। নদীর সৌন্দর্য উপভোগ করতে হলে আসতেই হবে হাওড়ার মানকুর! চওড়া নদীর দু-কূল ছুঁই ছুঁই জলের স্রোত মন ভীষণ ভাবে আকৃষ্ট করে । রূপনারায়ণের সুস্বাদু মাছ শুধু যে মানুষকে আকৃষ্ট করে এমনটা নয়। রূপনারায়ণ নদ ভীষণভাবে আকৃষ্ট করে প্রকৃতিপ্রেমী মানুষকে। মানসিক শান্তি পেতে বেশ কিছুক্ষণ কাটানো মুহূর্ত মনে আনে অন্যরকম তৃপ্তি। তাই হাতে অল্প সময় থাকলেই অনেকেই হাজির হয় এখানে। নিরিবিলি নির্জন প্রকৃতি। গ্রামের সাদামাটা মানুষের মৎস্য শিকারের দৃশ্য দারুণভাবে আকৃষ্ট করে।


  সারা বছর রূপনারায়ণ তীরবর্তী এলাকায় মানুষের আনাগোনা থাকে। তবে বর্ষায় আরও মায়াবী হয়ে ওঠে রূপনারায়ণ নদী। বর্ষায় নদীর পার ঝাপিয়ে যাবার এলাকার প্লাবিত করে ভয়ঙ্কর হয়ে ওঠে নদী, তেমনি বর্ষায় জলে পুষ্ট নদীর সৌন্দর্য দারুণ আকর্ষণের। বিকেলে রূপনারায়ণ নদীর মানকুর ঘাট এবং পার্শ্ববর্তী এলাকা এখন বহু মানুষের ঠিকানা। বিকেলের কয়েক ঘণ্টা নদী পাড়ে থেকে নদীর সৌন্দর্য চাক্ষুষ অনুভূতিটাই আলাদা মনে করেন অনেকে। তাই সুযোগ পেলেই অনেকই ছুটে আসেন এখানে। নিরিবিলি শান্ত পরিবেশ মানুষের উপস্থিতি একবারে কম। যারা নির্জন নিরিবিলি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পছন্দ করেন তাদের জন্য এই স্থান একেবারে আদর্শ।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.