Type Here to Get Search Results !

বসিরহাট পৌরসভা পেলেন ভালো কাজের বিশেষ স্বীকৃতি

 উঃ ২৪ পরগনা 


বসিরহাট পৌরসভা পেলেন ভালো কাজের বিশেষ স্বীকৃতি


 


 প্রতিবছর কেন্দ্রীয় সরকারের আবাসন ও নগরোন্নায়ন দপ্তর সারা দেশ জুরে কাজের নিরিখে বিধানসভাগুলোকে পুরস্কৃত করে। এ বছর সেই তালিকায় বসিরহাট পৌরসভা আছে। কেন্দ্রীয় সরকারের আবাসন ও নগরোন্নয়ন দফতরের উদ্যোগে চালু হওয়া স্বচ্ছ মিশন ২.০-এর অধীনে সম্প্রতি রাজ্যজুড়ে এক বিশেষ সমীক্ষা পরিচালিত হয়। এই সমীক্ষায় প্রতিটি পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা ও নাগরিক অংশগ্রহণের মান যাচাই করা হয়। সেই রিপোর্টে বসিরহাট পৌরসভা রাজ্যের মধ্যে বিশেষ সাফল্য অর্জন করে। শহরের প্রতিটি ওয়ার্ডে ভেজা ও শুকনো আবর্জনা আলাদা করা, দরজায় দরজায় সংগ্রহ ও পুনর্ব্যবহারযোগ্য বর্জ্যের সঠিক ব্যবহার নিশ্চিত করায় এই স্বীকৃতি এসেছে। শুধু প্রশাসন নয়, এই কাজে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন সাধারণ মানুষও। ফলস্বরূপ বসিরহাটে পরিচ্ছন্নতার এক নতুন দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।


  এই সাফল্যের খবর ছড়িয়ে পড়তেই শহরজুড়ে দেখা দিয়েছে আনন্দ ও গর্বের পরিবেশ। স্থানীয় স্কুল, ক্লাব ও সামাজিক সংগঠন দীর্ঘদিন ধরে পরিচ্ছন্নতা অভিযানে জড়িত ছিল। তাদের অবদানকে বিশেষভাবে স্বীকার করেছে পৌর প্রশাসন। নাগরিকদের সচেতনতা ও সহযোগিতা এই সম্মানের অন্যতম মূল ভিত্তি বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। পৌর প্রশাসন ইতিমধ্যেই ঘোষণা করেছে, আগামী দিনে আরও আধুনিক বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র গড়ে তোলা হবে। পাশাপাশি ভেজা-শুকনো আবর্জনা পৃথকীকরণ এবং পুনর্ব্যবহারযোগ্য বর্জ্যের ব্যবহারকে আরও শক্তিশালী করতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। ফলে পরিচ্ছন্নতার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিরও নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.