গনেশপুজা ২০২৫ - তথ্য ও নির্ঘান্ট
গণেশ চতুর্থী ২০২৫ সালে ২৭ অগস্ট বুধবার পালিত হবে। তিথি শুরু হচ্ছে ২৬ অগস্ট মঙ্গলবার থেকে। মঙ্গলবার ২৬ অগস্ট দুপুর ১ টা ৫৪ মিনিট থেকে শুরু হবে তিথি। আর তিথি শেষ হবে ২৭ অগস্ট বিকেল ৩ টে ৪৪ মিনিটে। মধ্যাহ্ন গণেশ পুজো মুহূর্ত শুরু হবে সকাল ১১ টা ০৫ মিনিট থেকে, আর তিথি শেষ হবে দুপুর ১ টা ৪০ মিনিটে। গণপতির আরাধনার শুভ সময়কাল ২ টা ৩৪ মিনিট থাকছে।
* গণেশ পুজো পদ্ধতি- স্নান করার পর, বাড়িতে পুজোর ঘরে একটি প্রদীপ জ্বালান। বাড়িতে গণেশের মূর্তি স্থাপন করুন। গঙ্গাজল দিয়ে গণপতিকে অভিষেক করুন। এর পরে, গণেশকে সিঁদুর লাগান। গণেশকে ফুল অর্পণ করুন। এছাড়াও গণেশকে দূর্বা ঘাস অর্পণ করুন। এর পরে, গণেশের আরতি করুন এবং গণেশকে ভোগ অর্পণ করুন।
* গণেশ পুজোর সামগ্রী- গণেশের মূর্তি, লাল কাপড়, দূর্বা, পবিত্র সুতো, কলশ, নারকেল, পঞ্চামৃত, পঞ্চমেওয়া, গঙ্গাজল, রোলি, মৌলি। ভোগ- মোদক এবং লাড্ডু।
