Type Here to Get Search Results !

বনগাঁ ও গাইঘাটার বিস্তীর্ণ এলাকা - বিপজ্জনক ইছামতি

 উঃ ২৪ পরগনা 


বনগাঁ ও গাইঘাটার বিস্তীর্ণ এলাকা - বিপজ্জনক ইছামতি 



  দু'কূল ছাপিয়ে নদীর জলে থইথই করছে বনগাঁ ও গাইঘাটার বিস্তীর্ণ এলাকা। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বনগাঁয় ইছামতীর জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে। এলাকায় জারি হয়েছে লাল সতর্কতা। ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া ইছামতী নদীর নাব্যতা হারিয়ে কচুরিপানা ও আগাছায় ভরে যাওয়ার ছবি মানুষ আগেই দেখেছে। বিগত কিছুদিনের টানা বৃষ্টির জেরে সেই ইছামতীতেই জেগে উঠেছে স্রোত। বহু বছর ইছামতীর এমন ভয়ঙ্কর রূপ দেখেনি বনগাঁবাসী। বিপদসীমার উপর দিয়ে বইছে জলস্তর, জারি করা হয়েছে লাল সর্তকতা।


  বাড়ি ঘর ছেড়ে মানুষ উপস্থিত ত্রাণ শিবিরে। বনগাঁ পুরসভা, বনগাঁ ব্লক ও গাইঘাটা ব্লকে মোট ৩৫টি ত্রাণ শিবির খোলা হয়েছে। সেখানে আশ্রয় নিয়েছেন ১,৭৭০ জন মানুষ। প্রশাসনের তরফে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পুরসভা ও পঞ্চায়েতের তরফে মাইকে প্রচার করে ইছামতী সংলগ্ন এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হচ্ছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.