ভ্রমণ
একটু নিরিবিলি প্রকৃতির কোলে যেতে হলে এবার টিকিট কাটুন মহালদিরাম
ভ্রমণরসিক বাঙালি পুজোতে তো কোথাও যাবে! আপনিও হয়তো এখনও মন স্থির করতে পারেন নি যে কোথায় যাবেন। আমাদের পরামর্শ অনুযায়ী চলুন
মহালদিরাম। পাহাড়, নদী দুই পাবেন এই মন ভালো করা গ্রামে।
সুউচ্চ পাইন ঘেরা পাহাড়ি গ্রাম মহলদিরাম, ক্যানভাসের ছবির মতো সুন্দর। কোলাহলহীন প্রকৃতির মাঝে চা বাগান আর হাত বাড়ালেই ছুঁতে পাওয়া কাঞ্চনজঙ্ঘার স্পষ্ট দৃশ্য - আপনার মন কাড়তে বাধ্য। এছাড়াও পাহাড়ি রাস্তায় হাঁটতে ভালো লাগলে এই গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়াতে পারেন। গ্রামের আশেপাশে ঘোরার সাথে সাথে একটা দিন আলসতায় কাটাতে পারেন হোমস্টেতে বসেই।
মহলদিরাম এখনও তেমন পরিচিত নয়, তাই বড়ো বড়ো হোটেলের ভিড় নেই। চা বাগানের মাঝে গ্রামের পাহাড়ি ছোটো ছোটো হোমস্টেগুলোই থাকার একমাত্র ভরসা। মাথাপিছু ১২০০ থেকে ১৫০০ টাকা মতো খরচ পড়বে থাকা খাওয়া সহ। গ্রামীণ আতিথেয়তায় বেশ কাটবে দিন। সুউচ্চ পাইন ঘেরা পাহাড়ি গ্রাম মহলদিরাম, ক্যানভাসের ছবির মতো সুন্দর। কোলাহলহীন প্রকৃতির মাঝে চা বাগান আর হাত বাড়ালেই ছুঁতে পাওয়া কাঞ্চনজঙ্ঘার স্পষ্ট দৃশ্য - আপনার মন কাড়তে বাধ্য। এছাড়াও পাহাড়ি রাস্তায় হাঁটতে ভালো লাগলে এই গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়াতে পারেন। গ্রামের আশেপাশে ঘোরার সাথে সাথে একটা দিন আলসতায় কাটাতে পারেন হোমস্টেতে বসেই।
