Type Here to Get Search Results !

টোকিও পৌঁছে মোদী জাপানি ভাষায় বললেন - বললেন, ”নমস্কার, কনচিওয়া জাপান "

 আন্তর্জাতিক 


টোকিও পৌঁছে মোদী জাপানি ভাষায় বললেন - বললেন, ”নমস্কার, কনচিওয়া জাপান "




    ট্রাম্পের শুল্ক নীতি ঘোষণার পরে এই মুহূর্তে আন্তর্জাতিক রাজনীতির অবস্থা বেশ জটিল। সেই পরিস্থিতিতেই নরেন্দ্র মোদী পৌছালেন জাপানে। আর পৌঁছেই টোকিওয় ভারত-জাপান যৌথ আর্থিক ফোরামে ভাষণ দিতে গিয়ে তাঁকে বলতে শোনা গেল জাপানি ভাষা! তিনি বললেন, ”নমস্কার, কনচিওয়া জাপান।”সেই সঙ্গেই তাঁকে বলতে শোনা গেল, ”বিশ্ব কেবল ভারতের দিকে তাকিয়েই নেই। বিশ্ব ভারতের থেকে অনেক আশা নিয়ে তাকিয়ে রয়েছে। ভারতের উন্নয়নের যাত্রায় জাপান বরাবরই এক গুরুত্বপূর্ণ সঙ্গী। মেট্রো রেল থেকে নির্মাণ, সেমি কন্ডাক্টর থেকে স্টার্টআপ… জাপানের সংস্থাগুলি ভারতে ৪০ বিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ করেছে।” সেই সঙ্গেই জাপানকে আরও বিনিয়োগের আহ্বান জানিয়ে মোদি বলেন, ”ভারতে মূলধন কেবল বাড়েই না, তা কয়েক গুণ বেড়ে যায়।” মোদীকে বিপুল সম্বর্ধনা জানানো হয় জাপানের পক্ষ থেকে। 


  জাপানে বসবাসকারী প্রবাসী ভারতীয়রা বিমানবন্দরে মোদীকে হাত নেড়ে সম্বর্ধনা জানান। ভারতের প্রধানমন্ত্রী আরো বলেন, "আজ ভারতে রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক স্থিতিশীলতা রয়েছে। নীতিগত স্বচ্ছতা এবং সম্ভাবনা রয়েছে। ভারত এখন বিশ্বের দ্রুততম বর্ধিষ্ণু প্রধান অর্থনীতি। এবং খুব শীঘ্রই ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে চলেছে।” তাঁর বার্তা, ”প্রতিরক্ষা ও মহাকাশের পর আমরা এবার পারমাণবিক ক্ষেত্রে বা বেসরকারি বিনিয়োগের রাস্তাও খুলেছি।” প্রসঙ্গত, জাপানে ভারতের রাষ্ট্রদূত সিবি জর্জ জানিয়েছেন, কেবল দ্বিপাক্ষিক বিষয় নয়, দুই রাষ্ট্রপ্রধানের আলোচনায় উঠে আসবে কোয়াডের মতো ইস্যুও। এবার দেখার আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত জাপান নতুন কোনো রসায়ন তৈরী হয় কিনা!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.