Type Here to Get Search Results !

দক্ষিণবঙ্গের একটানা বৃষ্টি কিছুতেই থামছে না। মাঝে কিছু সময় বৃষ্টিবিহীন থাকলেও আবার ভারি বৃষ্টি শুরু হয়েছে বৃহস্পতিবার বিকেল থেকে।

 আজকের আবহাওয়া 


দক্ষিণবঙ্গের একটানা বৃষ্টি কিছুতেই থামছে না। মাঝে কিছু সময় বৃষ্টিবিহীন থাকলেও আবার ভারি বৃষ্টি শুরু হয়েছে বৃহস্পতিবার বিকেল থেকে।



  দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দপ্তর। এরসঙ্গে থাকবে দমকা হাওয়া ও অস্বস্তিকর আর্দ্রতা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বর্তমানে পাঞ্জাবের ফিরোজপুর থেকে অরুণাচলপ্রদেশ পর্যন্ত বিস্তৃত হয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা। সেই সঙ্গে, বাংলাদেশ ও অসমের উপরে রয়েছে একজোড়া ঘূর্ণাবর্ত, যার অবস্থান ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ৩ থেকে ৬ কিমি উপরে। এই ঘূর্ণাবর্তগুলির মধ্যে একটি পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিকে হেলে রয়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর। গতকাল রাতের পর আজ শুক্রবার সকাল থেকে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় শুরু হয়ে গিয়েছে বৃষ্টিপাত। আবহাওয়া দপ্তর জানিয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, দুই মেদিনীপুর, দুই বর্ধমান ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সাথে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে বইতে পারে দমকা হাওয়া। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও মাঝারি থেকে হালকা বৃষ্টি হতে পারে বলে খবর আবহাওয়া সূত্রের। 


  আবার অন্যদিকে, উত্তরের (North Bengal Weather) দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে শুক্র থেকে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। সোমবার উত্তরবঙ্গের কিছু জেলায় ৭ থেকে ২০ সেন্টিমিটার অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.