আজ বৃহস্পতিবার তৃণমূল ছাত্রপরিষদের প্রতিষ্ঠা দিবসে মমতার ভাষণ
নানা তর্ক বিতর্কের পরে আজ হতে চলেছে TMCP -র প্রতিষ্ঠা দিবসের মহাসভা। প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়। সকলেই তাকিয়ে আছে মমতার বক্তব্যর দিকে। ছাত্র সংগঠনের ভূমিকা নিয়ে বিগত বেশ কয়েক মাস ধরে বারবার রাজনৈতিক আক্রমণ শানিয়ছে বিরোধীরা। আবার তৃণমূলের বক্তব্য, শিক্ষাক্ষেত্রে অস্থিরতা তৈরি করছে কেন্দ্রের শাসকদল। এই রাজনৈতিক আবহেই আজ মেয়ো রোডে সমাবেশ তৃণমূলের। আর জি কর থেকে কসবা ল কলেজ! শাসক দলের ছাত্র সংগঠনের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। বিধানসভা ভোটের মুখে বিরোধীরা ছাত্র সংগঠনের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন তুলেছেন। এই অবস্থায় ছাত্র সমাবেশের মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব কী বার্তা দেন সে দিকে তাকিয়ে রাজনৈতিক মহল।
আসন্ন বিধানসভা নির্বাচন। তার আগে এই সভা খুবই তাৎপর্যপূর্ণ। সংগঠনে নতুনদের তুলে আনার প্রক্রিয়া চালু রেখেছে তৃণমূল। তবে নতুন মুখের বিস্তার অনেক কম।রাজনৈতিক মহলের মতে, ছাত্র ভোট না হওয়ার এটি একটি কারণে।এবারের ছাত্র সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, রাজ্য জুড়ে কার্যত শুরু হয়ে গেছে ভোট প্রস্তুতি। এই অবস্থায় ছাত্র সংগঠনের দায়িত্ব মনে করাতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, শৃঙ্খলার প্রশ্নে কড়া অবস্থান নিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ইতিমধ্যেই তৃণমূলনেত্রী বার্তা দিয়েছেন, ‘কোনও অবস্থায় অন্যায়ের সঙ্গে আপস করবে না। মাথা উঁচু করে বাঁচবে। অন্যায়ের বিরুদ্ধে যে কোনও লড়াইয়ে আমাকে তোমরা সবসময় পাশে পাবে।’স্বাভাবিক কারণেই নাগরিক মহল মনে করছে আজ মুখ্যমন্ত্রী ছাত্রদের উদ্দেশ্যে কড়া বার্তা দেবেন।
