Type Here to Get Search Results !

জীবিত স্ত্রীর পিন্ডদান করে শ্রাদ্ধ সারলেন স্বামী


জীবিত স্ত্রীর পিন্ডদান করে শ্রাদ্ধ সারলেন স্বামী 



  স্বামী ও স্ত্রীর মধ্যে যদি পারস্পরিক বিশ্বাস না থাকে তাহলে সেই জীবন হয়ে ওঠে ভয়াবহ। প্রেমের বিয়ে, কিন্তু বিয়ের পর থেকেই স্ত্রীর সঙ্গে অন্য পুরুষের সম্পর্ক আছে - এমন ধারণা থেকেই বৈবাহিক জীবন হয়ে উঠেছিল দুর্বিসহ। 

আর সেই রাগ ও অভিমান থেকেই নিজ হাতে স্ত্রীর পিণ্ডদান করলেন স্বামী। জীবিত স্ত্রীর শ্রাদ্ধও করলেন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জে। জানা গিয়েছে, হিঙ্গলগঞ্জের উত্তর মামুদপুর গ্রামের বাসিন্দা প্রাক্তন সেনাকর্মী নরেন নায়ক। ধলতিলা এলাকার বাসিন্দা সুমিতা সরকারের সঙ্গে আলাপ হয়েছিল তাঁর। তিন বছর আগে তাঁদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দু’জনেই। 


  বিয়ের পরে সময় পেরতেই শুরু হয় অশান্তি। নরেন নায়কের অভিযোগ, স্ত্রী সামাজিক মাধ্যমে একাধিক পুরুষের সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করেন। সেই যোগাযোগ আরও নিবিড় হয়। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে গন্ডগোল আরও বেড়েছিল। এর মধ্যেই আচমকা একদিন সুমিতা নিখোঁজ হয়ে যান! বিভিন্ন জায়গায় স্ত্রীর খোঁজ করেছিলেন নরেন নায়ক। তিনি জানতে পারেন, স্ত্রী অন্যত্র ঘর বেঁধেছেন। এরপরই জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করার সিদ্ধান্ত নেন তিনি। সেই মতো শ্রাদ্ধের আয়োজন হয়। পুরোহিত ডেকে, স্ত্রীর ছবি সামনে রেখে মন্ত্র পড়ে চলল শ্রাদ্ধানুষ্ঠান। যজ্ঞ করে জীবিত স্ত্রীর পিণ্ডও দান করেন স্বামী। শ্রাদ্ধের কাজের জন্য মাথাও মুড়িয়েছেন তিনি। কিন্তু এমন কেন করলেন তিনি? নরেন নায়ক বলেন, “আমার কাছে স্ত্রী মৃত। যিনি একাধিক সম্পর্কে জড়িয়ে গিয়েছেন এবং আমায় ছেড়ে অন্য কোথাও ঘর বেঁধেছেন, তাঁর সঙ্গে কোনও সম্পর্ক রাখতে চাই না। তাই ধর্মমতে বিদায় জানালাম।”

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.