Type Here to Get Search Results !

আজকের আবহাওয়া

 আজকের আবহাওয়া 



এবার দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে গরম বাড়তে শুরু করবে। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। কিন্তু আজ থেকে হাল্কা বৃষ্টি হলেও ভারি বৃষ্টি বন্ধ হবে।


  আজ বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। তবে কোথাও ভারী বৃষ্টি হবে না। সতর্কতাও জারি নেই কোথাও। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। এরপর মঙ্গলবারও একইরকম থাকবে আবহাওয়া। আগামীকাল নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর; বুধবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনা এবং বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর ২৪ পরগনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড় উঠতে পারে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বুধবার ফের ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনায়। বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে শুক্রবার পর্যন্ত। আজ থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে। বাতাসে জলীয় বাষ্পর পরিমাণ বেশি থাকায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।


  অন্যদিকে সোমবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা। কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার এবং দার্জিলিঙে, হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.