Type Here to Get Search Results !

চলতি মাসেই ভারত সফরে পুতিন


চলতি মাসেই ভারত সফরে পুতিন 



  আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে এই মুহূর্তে ভারতের একটা বিশেষ ভূমিকা আছে। বিশ্বের দুই প্রধান শক্তি - আমেরিকা ও রাশিয়া। ভারত কোন শিবিরে থাকবে, তা নিয়েই মূল প্রশ্ন। ভারত অবশ্য দুই শিবিরের সঙ্গে সদভাবে বজায় রাখতে চায়। কিন্তু এতে ক্ষুব্ধ হয়ে ভারতের উপর বিশাল শুল্ক চাপিয়েছে ট্রাম্প। এই পরিস্থিতিতেই ভারত সফরে আসতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়া সফররত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে উল্লেখ করে এক রুশ সংবাদমাধ্যম এই খবর জানিয়েছে। তাঁর মতে, আগস্টের শেষে নয়াদিল্লি এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে পারেন। তার আগে অবশ্য সাংহাইতে SCO সম্মেলনে মোদি ও পুতিনের সাক্ষাতের সম্ভাবনা। দু’জনই সেই সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন। 


  ২০২১ সালের পর আবার দিল্লি আসছেন রুশ প্রেসিডেন্ট। আমেরিকার সঙ্গে শুল্কযুদ্ধের আবহে পুতিনের এই সফর নিঃসন্দেহে ভারতের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘শুল্কবাণ’, রুশ তেল কেনা নিয়ে ভারতের উপর বাড়তি শুল্ক চাপানোর হুঁশিয়ারিকে পাত্তা না দিয়ে গত মঙ্গলবারই মস্কো সফরে গিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। তাঁর এই সফর প্রসঙ্গে জানা গিয়েছিল, রাশিয়ার সঙ্গে তেল আমদানি নিয়ে বড় চুক্তি হওয়ার সম্ভাবনা। সেক্ষেত্রে ভারতে তেল আমদানির ক্ষেত্রে আরও বেশি পরিমাণ ছাড় দিতে পারে রাশিয়া। এই সম্ভাবনার কথাও উসকে উঠেছিল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.