ধর্মকথা
গনেশের সুরের কোন দিকে অবস্থান হওয়া উচিত, তা নিয়ে পৌরাণিক ব্যাখ্যা জেনে নেওয়া যাক
হিন্দুদের কাছে ভগবান গনেশ খুবই উজ্জ্বল দেবতা। সকলেই খুবই ভক্তি সহকারে গনেশের পুজো করেন। এ বছর গনেশ চতুর্থী আজ অর্থাৎ বুধবার। মহারাষ্ট্র সহ সারা ভারত জুড়ে খুবই ধুমধামের সঙ্গে গনেশ পুজো হচ্ছে। গণেশ মূর্তির শুঁড়ের দিক নিয়ে বিশেষ তাৎপর্যের কথা উল্লেখ রয়েছে। অনেকেই জানেন না কোন দিকে শুঁড় থাকা গণেশ মূর্তি ঘরে রাখা উচিত? পুরানের ব্যাখ্যা -
১) ডানদিকে শুঁড় – যে মূর্তিতে গণেশের শুঁড় ডানদিকে বাঁকানো থাকে, তাকে সিদ্ধি বিনায়ক বলা হয়। এটি সূর্যের প্রতীক এবং অগ্নিতত্ত্বের সঙ্গে যুক্ত। ডানদিকের শুঁড়বিশিষ্ট গণেশ পুজোর জন্য অত্যন্ত নিয়মশৃঙ্খলা, পবিত্রতা এবং কঠোর বিধি মানা আবশ্যক। সামান্য ত্রুটিতেও পুজো সফল হয় না বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে।
২) বাঁদিকে শুঁড় – সবচেয়ে প্রচলিত এবং সহজলভ্য হল বাঁদিকে শুঁড়বিশিষ্ট গণেশ মূর্তি। এই রূপকে বামবাহু গণেশ বলা হয়। এটি চন্দ্র ও শীতলতার প্রতীক। গৃহস্থ জীবনের জন্য অত্যন্ত শুভ বলে ধরা হয়। ভক্তরা সহজ ভক্তিভাবেই পূজা করলে মনের কামনা পূর্ণ হয়। সুখ, শান্তি, স্বাস্থ্য এবং সমৃদ্ধি লাভের জন্য বাঁদিকে শুঁড়ওয়ালা গণেশ রাখা উত্তম। শাস্ত্র মতে, যাঁরা নিয়মিত ঘরে গণেশ পুজো করতে চান, তাঁদের জন্য বাঁদিকের শুঁড় বিশিষ্ট গণেশই শ্রেয়।
৩) সোজা শুঁড় – যে মূর্তিতে শুঁড় সোজা অর্থাৎ সামনের দিকে থাকে, তাকে সবচেয়ে বিরল এবং বিশেষ রূপ হিসেবে মানা হয়। এটি কুণ্ডলিনী শক্তির প্রতীক। এই রূপ ভক্তদের আধ্যাত্মিক উন্নতি এবং মোক্ষের দিকে পরিচালিত করে। সাধনা, ধ্যান ও যোগচর্চায় লিপ্ত ব্যক্তিদের জন্য এটি বিশেষভাবে উপযোগী। যদিও সাধারণ গৃহস্থ জীবনে খুব বেশি ব্যবহার হয় না।
