Type Here to Get Search Results !

দেবদেবীকে খুশি করতে হলে কাশা বা তামার পাত্রে নয়, কলা পাতায় নৈবেদ্য দান করুন

 জ্যোতিষশাস্ত্র 


  দেবদেবীকে খুশি করতে হলে কাশা বা তামার পাত্রে নয়, কলা পাতায় নৈবেদ্য দান করুন 



  আমরা আমাদের গৃহদেবতা বা বাড়িতে অন্য কোনো পুজোতে দেবতার উদ্দেশ্যে নৈবেদ্য দান করি। অধিকাংশ ক্ষেত্রেই তা তামা বা কাশা বা পিতলের পাত্রে করি। কিন্তু জ্যোতিষ বলছে দেবতাকে অর্ঘ্য নিবেদন করার আদর্শ হল কলাপাতা। কলা গাছকে পুজোপাঠের দিক থেকে শুভ বলে মনে করা হয়। নানা পুজোতে কলা লাগে। আর ওই গাছের পাতা, অর্থাৎ কলাপাতায় নৈবেদ্য দিলে অনেক দেব-দেবী প্রসন্ন হন। বাঙালি পরিবারে ঠাকুরের জন্য কাঁসার বা স্টিলের বাসনপত্রের আলাদা গুরুত্ব রয়েছে। অবশ্য ভারতের দক্ষিণের দিকের পুজোর রীতি-নীতিতে আবার বিরাট পার্থক্য নজরে পড়ে। সেখানে সব ধর্মীয় আচার অনুষ্ঠানেই কলা পাতার খুবই প্রাধান্য নজরে পড়ে।


  হিন্দু ধর্মে মনে করা হয়, কলা পাতাযর মধ্যে ভগবান বিষ্ণু ও লক্ষ্মীদেবী বাস করেন। তাই হিন্দুধর্মে প্রতিটি শুভ কাজে কলা পাতার ব্যবহার নজরে পড়ে। বিবাহ, অন্নপ্রাশন বা গৃহপ্রবেশের মতো একাধিক শুভ কাজে কলা পাতা এবং কলা গাছকে ব্যবহার করা হয়।

বাস্তুশাস্ত্র মতে কলা পাতা ব্যবহার করা হয় যে বাড়িতে, সেখানে শান্তি আসে। তবে সকল দেবদেবী যে কলা পাতায় নৈবেদ্য নিবেদন পছন্দ করেন, তেমনটা নয়। জেনে নিন কোন কোন দেবদেবীর কলা পাতা পছন্দ। বিষ্ণু, লক্ষ্মী, গণেশ ও দুর্গা এই চার দেব-দেবী কলাপাতায় নৈবেদ্য পরিবেশন করলে সন্তুষ্ট হন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.