Type Here to Get Search Results !

রাস্তায় পড়ে থাকা পূজা সামগ্রীতে পা লাগা খুবই অশুভ

 জ্যোতিষশাস্ত্র 


  রাস্তায় পড়ে থাকা পূজা সামগ্রীতে পা লাগা খুবই অশুভ 




  অনেক সময়  আমাদের অখেয়ালে হয়তো আমাদের হাত থেকেই কিছু পূজা সামগ্রী রাস্তায় পড়ে যায়। এটা বেশি ঘটে ঠাকুর ভাসান দিতে নিয়ে যাবার সময়। পুজো হয়ে যাওয়া অবধি সেগুলোর গুরুত্ব অনেকের কাছে মারাত্মক। আর একবার পুজো হয়ে গেলে সেই সকল পুজোর সামগ্রী অনেকের কাছে খানিকটা গুরুত্বহীন হয়ে পড়ে। রাস্তাঘাটে প্রায়শই দেখা যায় নানা পুজোর সামগ্রী পড়ে রয়েছে। অনেকে বলেন, রাস্তায় পড়ে থাকা কোনওরকম পুজোর সামগ্রীতে পা দেওয়া মোটেও শুভ নয়। এ নিয়ে কী বলছে বাস্তুশাস্ত্র!


  বাস্তুশাস্ত্র অনুযায়ী রাস্তায় পড়ে থাকা পুজোর সামগ্রীতে পা দেওয়া অশুভ বলে বিবেচিত হয়। যদিও এটি সরাসরি বাস্তুর মূল নীতির অংশ নয়। এটা মূলত ধর্মীয় বিশ্বাসের সঙ্গে জড়িয়ে। বাস্তুশাস্ত্রের দৃষ্টিভঙ্গি থেকে যদি দেখা হয়, তা হলে বলা হয় রাস্তায় পড়ে থাকা পুজোর সামগ্রীতে পা দেওয়া উচিত নয়, তা হলে নেগেটিভ এনার্জি আকৃষ্ট হয়। পুজোর সামগ্রী একধরনের শক্তি বহন করে। যার ফলে সেটি যদি রাস্তায় পড়ে থাকে, তা স্পর্শ করলে সেই নেতিবাচক শক্তি শরীরে বা বাড়িতে প্রবেশ করতে পারে।অনেক সময় রাস্তায় পড়ে থাকা পুজোর সামগ্রীতে পা দিলে মানসিক অস্থিরতা বা উদ্বেগ বাড়ে। আপনি নিজেই যদি মনে করেন আপনি কিছু পবিত্র জিনিসে পা দিয়েছেন, সেটা আপনার মনে অপরাধবোধ তৈরি করতে পারে। পাশাপাশি বিশ্বাস করা হয়, এমন কাজ করলে ঘরের ইতিবাচক শক্তি নষ্ট হয়ে যায়। বা বাস্তু সাম্য নষ্ট হতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.