Type Here to Get Search Results !

আজ, শনিবার সুপ্রিম কোর্টে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে পারে রাজ্য

 আজ, শনিবার সুপ্রিম কোর্টে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে পারে রাজ্য 




  সীমাহীন শিক্ষক নিয়োগ দুর্নীতি। বাংলার ইতিহাসকে কলঙ্কিত করেছে যারা, সুপ্রিম কোর্টের কড়া নির্দেশে তারা আজ অযোগ্যদের তালিকা প্রকাশ করতে পারে। আর সেখানেই ধরা পড়ছে কয়েক লক্ষ টাকার বিনিময়ে কিভাবে ০ হয়ে গেলো ৫৩. এসএসসি ইতিমধ্যেই তালিকা তৈরি করে ফেলেছে যে কতজন যোগ্য, কতজন অযোগ্য। সেই তালিকা হাই কোর্টে ও সুপ্রিম কোর্টে পেশও করা হয়েছে। নবম-দশম, একাদশ-দ্বাদশ মিলিয়ে মোট ‘দাগি’র সংখ্যা ১৮০৩। এরা সকলেই ওএমআর শিটে জালিয়াতি করেছেন বা র‌্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন।


  সামনে এসেছে কয়েকজন অযোগ্য শিক্ষকের নাম - যারা শাসক দলের নেতা, মন্ত্রীদের কয়েক লক্ষ টাকা দিয়ে চাকরি কিনেছিলেন। এরকমই একজনের উদাহরণ হল, আব্দুল কায়ুম বালাজি। তাঁর বিষয় হল অঙ্ক। অর্থাৎ তিনি অঙ্কের শিক্ষক। এসএসসি-র প্রকাশিত ওএমআর শিটে তাঁর প্রাপ্ত নম্বর ৫৩। আর আসলে তিনি পেয়েছেন শূন্য! সিবিআইয়ের কাছে জমা দেওয়া নথিতে সে কথাই উল্লেখ রয়েছে।আনোয়ার মণ্ডল ইতিহাসের শিক্ষক। তিনি সাদা খাতা জমা দিয়েছিলেন, পেয়েছিলেন শূন্য। কিন্তু ওএমআর শিটে দেখা যাচ্ছে তার প্রাপ্ত নম্বর হয়ে গিয়েছে ৫৩! এমন প্রতিষ্ঠানিক দুর্নীতি আগে বাংলায় কখনো হয় নি। আর এটাও হয় নি এই চাকরি চোরদের চাকরি বজায় রাখার জন্য মুখ্যমন্ত্রী অতিরিক্ত পদ তৈরী করেছেন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.