Type Here to Get Search Results !

‘ভবিষ্যতের খোঁজে’- সিনেমা নতুন ইঙ্গিত নিয়ে আসছে বাংলা সিনেমায়


‘ভবিষ্যতের খোঁজে’- সিনেমা নতুন ইঙ্গিত নিয়ে আসছে বাংলা সিনেমায় 



  বাংলা সিনেমায় আসছে এক নতুন ইঙ্গিত। কমারশিয়াল ও আর্ট ফিল্মের সমন্বয়ে তৈরী হচ্ছে নতুন ছবি। চেনা পরিচিত কমার্শিয়াল ছবির বদলে ধীরে ধীরে তৈরি হচ্ছে, নতুন নতুন ছবি। নতুন স্বাদের, নতুন গল্প নিয়ে তৈরি সিনেমা মনে ধরছে দর্শকদেরও। এমনই একটি ছবিতে এবার জুটি বাঁধতে চলেছেন রজতাভ দত্ত এবং চন্দন সেন। বাস্তবের সঙ্গে মিল রেখেই একটি সিনেমা পরিচালনা করতে চলেছেন পরিচালক অর্ক দাশগুপ্ত। ছবির নাম হতে চলেছে ‘ভবিষ্যতের খোঁজে’। এই সিনেমায় চন্দন সেন এবং রজতাভ দত্ত ছাড়া অভিনয় করবেন গৌতম হালদার, কমলেশ্বর মুখোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায় সহ একঝাঁক তারকা।


  ইতিমধ্যেই চলছে পোস্ট প্রডাকশনের কাজ। আগামী বছরের শুরুর দিকেই হয়তো মুক্তি পাবে সিনেমাটি। আগামী দিনে বেশ কিছু চলচ্চিত্র উৎসবেও এই ছবিটি দেখতে পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। এই সিনেমায় শুধু গল্পে নয়, থাকবে একাধিক চমক। সিনেমায় মঞ্চের পরিচিত অভিনেতা-অভিনেত্রীদের পাশাপাশি দেখতে পাওয়া যাবে নবাগত অভিনেতা অভিনেত্রীদের। যদিও ছবিটি নিয়ে এখনও কিছু বলেননি পরিচালক। তবে টলিপাড়ার অন্দর থেকে শুনতে পাওয়া যাচ্ছে, শ্যুটিং মোটামুটি শেষ। এখন শুধু বাকি শেষ লগ্নের কাজ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.