Type Here to Get Search Results !

বালি পাচার কাণ্ডে শেখ জহিরুল আলির বাড়ি থেকে উদ্ধার বিপুল টাকা

 বালি পাচার কাণ্ডে শেখ জহিরুল আলির বাড়ি থেকে উদ্ধার বিপুল টাকা



   সকালেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল। হঠাৎ ইডি প্রথম তৎপর হয়ে উঠেছে বালি পাচার কান্ড নিয়ে। ঝাড়খন্ড, বেহালা, কল্যাণী সহ চার জায়গায় সকাল থেকেই তল্লাশি শুরু হয়েছে। সুবর্ণরেখা নদীর পাশেই বাড়ি শেখ জহিরুল আলির। শেখ জহিরুল আলির বাড়ি থেকে উদ্ধার বিপুল টাকা। এখনও পর্যন্ত ১২ লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। এখনও টাকা গোনা চলছে। জহিরুলের বাড়ি, গাড়িতে তল্লাশি চালানো হয়েছে। সুবর্ণরেখা নদীর পাশেই বাড়ি শেখ জহিরুল আলির। তাঁর বালির ব্যবসা রয়েছে। এলাকাতেও বেশ প্রতিপত্তি তাঁর। স্থানীয় বাসিন্দাদের অনেকে জহিরুলের ব্যবসার সঙ্গে যুক্ত বা তাঁর অধীনে কাজ করে, তাই জহিরুলের বিরুদ্ধে মুখ খুলতে নারাজ। 


  প্রথমে সাইকেল মিস্ত্রি ছিলেন জহিরুল। এরপর ভিলেজ পুলিশ হয়ে যান। সেখান থেকে রাতারাতি চাকরি ছেড়ে বালি তোলা ও সরবরাহের ব্যবসায় নামেন। এরপরই ফুলেফেঁপে ওঠে জহিরুলের সম্পত্তি। গোপীবল্লভপুরে যেখানে জহিরুলের বাড়ি, যেখানে অধিকাংশ বাড়িই একচালার। গরিব মানুষেরাই থাকেন। তার মাঝখানেই বিশালাকার তিনতলা বাড়ি জহিরুলের, যা চারপাশে সিসিটিভিতে মোড়া। কীভাবে মাত্র কয়েক বছরেই জহিরুলের এত বড় বাড়ি, গাড়ি হল, তা নিয়ে মুখ খুলতে নারাজ এলাকাবাসী। জহিরুলের গাড়ির নথিও যাচাই করতে দেখা যায় ইডিকে। শেষ আপডেট অনুযায়ী, জহিরুলের বাড়িতে বিপুল নগদ অর্থ উদ্ধার হয়েছে। অন্তত ১২ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। এখনও টাকা গোনা হচ্ছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.