Type Here to Get Search Results !

দিল্লির একাধিক স্কুলে বোমাতঙ্ক - বন্ধ পরীক্ষা

 দিল্লির একাধিক স্কুলে বোমাতঙ্ক - বন্ধ পরীক্ষা 



  আবার বোমাতঙ্ক দিল্লির কয়েকটি স্কুলে। স্বাভাবিক কারণেই উদ্বিগ্ন স্কুল কর্তৃপক্ষ। 

শুধু সেপ্টেম্বর মাসেই এই নিয়ে প্রায় তিনবার বোমাতঙ্কের ঘটনা ঘটেছে রাজধানীতে। এরমধ্যে দু’বারই নিশানায় ছিল বিভিন্ন স্কুল। জানা গিয়েছে, শনিবার দ্বারকার দিল্লি পাবলিক স্কুল, কৃষ্ণ মডেল পাবলিক স্কুল এবং সর্বোদয় পাবলিক স্কুলে ছড়ায় বোমাতঙ্ক। এছাড়াও দিল্লির নজফগড় এলাকার কিছু স্কুলেও বোমা হামলার হুমকি আসে। স্কুলগুলিতে সেই সময়ে পরীক্ষা চলায় ভিড় ছিল কচিকাঁচাদের। এর মধ্যেই বোমা হামলার হুমকি চাঞ্চল্য ছড়ায় আভিভাবক এবং পড়ুয়াদের মধ্যে।


  জানা গিয়েছে শনিবার সকাল ৬.৩০ মিনিটে নজফগড়ের একটি স্কুল থেকে দিল্লির ফায়ার সার্ভিসের কাছে প্রথম ফোন আসে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং বোমা নিষ্ক্রিয়কারী দল। ঘটনাস্থলে পৌঁছেই স্কুল থেকে কর্মীদের সরিয়ে আনা হয়। পরীক্ষা থামিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় পড়ুয়াদের। পুলিশের তরফ থেকে সবরকম ব্যবস্থা নেওয়া হয়। প্রসঙ্গত, গত জানুয়ারি মাস থেকে বারবার বোমাতঙ্ক ছড়িয়েছে দিল্লি-এনসিআর এলাকায়। যদিও সব বোমাতঙ্কই পরবর্তীকালে ভুয়ো বলে প্রমাণিত হয়। গত আট মাসে প্রায় ১৫০ স্কুল এবং কলেজে বোমাতঙ্ক ছড়ানো হয়। ভুয়ো বোমাতঙ্কের হাত থকে নিস্তার পায়নি বিভিন্ন হোটেল এবং দিল্লি হাই কোর্টও।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.