Type Here to Get Search Results !

আমি আর প্রধানমন্ত্রী মোদী সবসময় বন্ধুই থাকব ' - ট্রাম্প

 'আমি আর প্রধানমন্ত্রী মোদী সবসময় বন্ধুই থাকব ' - ট্রাম্প 



  আমেরিকা ও ভারতের সম্পর্ক নিয়ে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন ডোনাল্ড ট্রাম্প। চিন, ভারত ও পাকিস্তানের বৈঠক ট্রাম্পকে ভাবিয়েছে। ট্রাম্প কিছুটা শঙ্কিত হয়েছেন। 'চিনের কাছে ভারত ও রাশিয়াকে হারিয়ে ফেললাম,' হাপিত্যেশ করছিলেন ডোনাল্ড ট্রাম্প। তার কয়েক ঘণ্টা বাদেই আবার অন্য কথা মার্কিন প্রেসিডেন্টের মুুখে। বললেন, 'আমি আর প্রধানমন্ত্রী মোদী সবসময় বন্ধুই থাকব।' মতবিরোধ থাকলেও তাঁদের বন্ধুত্ব অটুট বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। চিনের কাছে কি ভারতকে হারিয়ে ফেলল আমেরিকা? শুক্রবার এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, 'সেরকম ঠিক না... তবে ভারতের রাশিয়া থেকে এত তেল কেনার ব্যাপারটায় আমি খুবই হতাশ। আমি সেই বিষয়টি খোলাখুলি জানিয়েও দিয়েছি। আমরা ভারতের উপর মোটা অঙ্কের শুল্ক চাপিয়েছি।'


  ভারতকে রাশিয়ার সঙ্গে এক দলে ফেললেও, মোদীকে প্রশংসায় ভরিয়ে দিলেন ট্রাম্প। বললেন, 'ভারত ও আমেরিকার সম্পর্কের ব্যাপারটাই আলাদা। মাঝে মধ্যে মতবিরোধ হলেও আমি আর মোদী সবসময় বন্ধু থাকব।' এরপরেই এক সাংবাদিক জানতে চান যে, তিনি কি ভারত-আমেরিকা সম্পর্ক নতুন করে গড়ে তুলতে চান? এর জবাবে ট্রাম্প বলেন, 'অবশ্যই। আমি নিজে তো মোদীর সঙ্গে সবসময় বন্ধুত্ব রাখব। উনি প্রধানমন্ত্রী হিসাবে দারুণ। তবে সত্যি বলতে এই মুহূর্তে উনি যেটা করছেন, সেটা আমার ভাল লাগছে না। কিন্তু ভারত-আমেরিকার সম্পর্ক স্পেশাল। এই নিয়ে চিন্তার কিছু নেই।'

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.