Type Here to Get Search Results !

আজকের আবহাওয়া


 আজকের আবহাওয়া 


সকাল থেকে মেঘলা আকাশ। দক্ষিণবঙ্গে কোথাও কোথাও বৃষ্টি শুরু হয়েছে। বঙ্গোপসাগরে ফের ফণা তুলছে একটি নিম্নচাপ। এর জেরে ফের ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায়। আবহাওয়া দপ্তর বলছে, আপাতত বৃষ্টির হাত থেকে নিস্তার নেই দক্ষিণবঙ্গবাসীর। বৃষ্টি চলবে উত্তরেও। 


  আজ কম-বেশি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে। এই সব জেলার একটি বা দুটি অংশে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে। এদিন বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। যার কারণে গোটা দক্ষিণবঙ্গেই সতর্কতা জারি হয়েছে। বৃষ্টির সিলসিলা জারি থাকতে পারে গোটা সপ্তাহ জুড়েই। বুধের পর বৃহস্পতিবারও বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলায় ঝড়-বৃষ্টির অধিক সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।


  অন্যদিকে উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত। বুধবার বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারের একটি বা দুটি অংশে। হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বাকি পাঁচটি জেলার অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.