Type Here to Get Search Results !

আজ থেকেই মুরলীধর সেন লেনের দরবারে কর্মীদের সমস্যার সমাধানে শমীক ভট্টাচার্য


 আজ থেকেই মুরলীধর সেন লেনের দরবারে কর্মীদের সমস্যার সমাধানে শমীক ভট্টাচার্য


  বিজেপির রাজ্য অফিস কোনটা? দীর্ঘদিন ধরেই রাজ্যঅফিস মুরলীধার সেন লেনে। কিন্তু সম্প্রতি স্লটলেকে বিজেপি একটি অফিস করে। সেখান থেকেই সমস্ত কাজ পরিচালনা হচ্ছিলো। এবার বুধবার থেকেই রাজ্য বিজেপির পুরনো সদর দফতরে ‘কর্মী দরবার’ শুরু করে দিচ্ছেন সভাপতি শমীক ভট্টাচার্য। ৬ নম্বর মুরলীধর সেন লেনের অফিস থেকে রাজ্য বিজেপির সদর দফতর কয়েক বছর আগেই সরে গিয়েছে বিধাননগরের সেক্টর ফাইভে। কিন্তু নথিপত্রে উল্লেখিত অনুযায়ী রাজ্য বিজেপির সদর দফতরের ঠিকানা এখনও মুরলীধর সেন লেনেই। আগেই শোনা গিয়েছিল সেপ্টেম্বর মাসের শুরুর দিন থেকে বিজেপির মুরলীধর সেন লেনের দফতরে বসে দিনের নির্দিষ্ট সময়ে কর্মীদের সঙ্গে জনসংযোগ সারবেন সমস্যা শুনবেন এবং সমাধানের পথ বাতলে দেবেন রাজ্য সভাপতি। তবে দলীয় কর্মসূচি এবং কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক থাকার কারণে দিন বদল করে বুধবার অর্থাৎ আজ থেকেই মুরলীধর সেন লেনের দরবারে কর্মীদের সমস্যার সমাধানে শমীক ভট্টাচার্য। কর্মীদের কথা সরাসরি শোনার জন্য শমীক ভট্টাচার্য সপ্তাহে এক দিন করে পুরনো সদর দফতরে বসবেন বলে খবর ছিল আগেই।


  শমীকের এই প্রকল্পের পোশাকি নাম দেওয়া হয়েছিল ‘কার্যকর্তা বন্ধুদের দরবার’। ১ সেপ্টেম্বর থেকে শমীক এই কর্মসূচি শুরু করবেন বলেই দলীয় সূত্রে খবর ছিল এবং প্রতি সপ্তাহে এক দিন করে পুরনো রাজ্য দফতরে বসবেন বলে বিভিন্ন পোস্টে লেখা হয়েছিল। কিন্তু দলের নতুন রাজ্য কমিটি এখনও গঠিত হয়নি। পুরনো দফতরের মেরামতিও শেষ হয়নি। তাই সেপ্টেম্বরের শুরুতেই শমীক এই ‘কর্মী দরবার’ শুরু করতে পারবেন কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়। তবে বিজেপি সমাজমাধ্যমে জানিয়েছে শমীকের কর্মসূচির কথা। সেখানে লেখা হয়েছে, ‘রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য আগামী ৩ সেপ্টেম্বর, অর্থাৎ আজ বুধবার দুপুর ২টোয় রাজ্য বিজেপির প্রধান কার্যালয় ৬, মুরলীধর সেন লেনে উপস্থিত থাকবেন।’

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.