কলকাতার পুজোর থিম (তৃতীয় পর্ব)
গত কয়েক বছর ধরেই সাবেকি পুজোকে পিছনে ফেলে এগিয়ে চলেছে থিমের পুজো। আর তা শুরু করেছে প্রধানত কলকাতার বড়ো পুজোগুলো। কলকাতার কয়েকটি বড়ো পুজোর এ বছরের থিম -
* একডালিয়া এভারগ্রিন ক্লাব -দক্ষিণ কলকাতার অন্যতম সেরা দুর্গাপূজা, একডালিয়া এভারগ্রিন ক্লাব দুর্গোৎসব সমিতি সম্প্রতি "জৈন মন্দির" কে থিম হিসেবে উপস্থাপন করেছে।
* মুদিয়ালি ক্লাব - দক্ষিণ কলকাতার পুজোগুলির মধ্যে অন্যতম মুদিয়ালি ক্লাবের পুজো ৷ প্রতিবছরই বহু মানুষ ভিড় জমান এই পুজোয় ৷ যদিও এবার কলকাতার পুজোর ছবি একটু আলাদা ৷ ৯১ বছরে পা দিয়ে এই পুজোর থিম আত্মশুদ্ধি। পুজোয় থিমের ছোঁয়া থাকলেও প্রতিবারের মতো এবারও প্রতিমা সাবেকি।
* নিউ টাউন সার্বজনীন - নিউ টাউন সার্বজনীন তাদের পুজোর থিম হিসাবে রেখেছে " ফুলের সাজে ফুলের মাঝে , মা দুর্গা মোদের মাঝে " । এই পুজোর আরেকটি বিশেষত্ব হল এই পুজোটির খুঁটি পুজো সম্পন্ন হয়েছে একজন মহিলা পুরহিতের দ্বারা ।
* দম দম তরুন সংঘ - দম দম তরুন সংঘ তাদের পুজোর থিম হিসাবে রেখেছে "তারুন্যের টানে নূতনের আহ্বানে" ।
* সাল্টলেক আইবি ব্লক -২০২৫ সালের দুর্গোৎসবে কলকাতাবাসীর চেনা আকাশরেখায় দেখা মিলবে এক নতুন বিস্ময়ের। কারণ, এবারে সাল্টলেক আইবি ব্লক তাদের প্যান্ডেলে রচনা করতে চলেছে দুবাইয়ের গর্ব ‘বুর্জ খলিফা’-এর অনুপম প্রতিরূপ।
.jpeg)