Type Here to Get Search Results !

১০০০ কিমি পথ মাত্র ১১ ঘন্টায় - কালীপুজোর আগেই চালু হচ্ছে নতুন এক 'বন্দে ভারত

 ১০০০ কিমি পথ মাত্র ১১ ঘন্টায় - কালীপুজোর আগেই চালু হচ্ছে নতুন এক 'বন্দে ভারত


'


  রেল দপ্তরের পক্ষ থেকে এক বিজ্ঞাপ্তিতে রবিবার জানানো হয়েছে, এবার দিল্লি থেকে প্রয়াগরাজ হয়ে পাটনা রুটে নতুন বন্দেভারত। একদম অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে উপস্থিত হচ্ছে দিওয়ালির আগেই। ইতিমধ্যেই বন্দে ভারতের টিকিট বুকিং নিয়ে বড় উদ্যোগ নিয়েছে রেল। বিভিন্ন রুটে কোচ সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। আর এবার আরও এক বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলমন্ত্রকের তরফে। এবার চেয়ার কারের সঙ্গে সঙ্গে স্লিপার ট্রেনও আসতে চলেছে বন্দে ভারতে (Vande Bharat)। শুরু হতে চলেছে উৎসবের মরশুম। জানা গিয়েছে, দীপাবলির আগেই চালু হয়ে যাবে প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। দিল্লি থেকে প্রয়াগরাজ হয়ে পটনা পর্যন্ত যাবে এই ট্রেন। 


  জানা গিয়েছে, ট্রেনের অভ্যন্তর সাজানো হয়েছে বিমানের মতো করে। আধুনিক আইসিএফ প্রযুক্তির ট্রেনটিতে থাকছে অটোমেটিক দরজা, এলইডি স্ক্রিন, সিসিটিভি এবং অগ্নি নির্বাপক ব্যবস্থা। ঘন্টায় ১৮০ কিমি বেগে চলবে এই বন্দে ভারত (Vande Bharat) স্লিপার। রেল সূত্রে খবর, রাত আটটায় পটনা থেকে রওনা হয়ে সকাল সাড়ে সাতটায় দিল্লি পৌঁছাবে ট্রেনটি। পটনা থেকে দিল্লি, প্রয়াগরাজ হয়ে রুটের মোট দূরত্ব প্রায় ১০০০-১১০০ কিমি। এই দূরত্ব যেতে রাজধানী এক্সপ্রেস সময় নেয় প্রায় ২৩ ঘন্টা। কিন্তু বন্দে ভারতে চেপে মাত্র সাড়ে ১১ ঘন্টায় পৌঁছে যাওয়া যাবে গন্তব্যে। এখনও পর্যন্ত যেমনটা শোনা যাচ্ছে, রাজধানীর তুলনায় দাম ১০-১৫ শতাংশ বেশি হতে পারে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.