Type Here to Get Search Results !

এ বছরের পুজোতে মুখ্যমন্ত্রীর নতুন গান '‘ধনধান্যে ভরে, মা এসেছেন ঘরে’'


 এ বছরের পুজোতে মুখ্যমন্ত্রীর নতুন গান '‘ধনধান্যে ভরে, মা এসেছেন ঘরে’'


  প্রতি বছরের মতো এই বছরও মুখ্যমন্ত্রীর বহুমুখী প্রতিভার স্পর্শ পেতে চলেছেন আপামর বাঙালি। সামনে এসেছে তাঁর নতুন গান। এদিন এক্স হ্যান্ডলের আগমনি গানের ভিডিওটি পোস্ট করেছেন তিনি। শস্যশ্যামল বঙ্গের ঘরে ঘরে উমাকে আবাহনের বার্তা নিয়ে গানের কথা ও সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের। ‘ধনধান্যে ভরে/মা এসেছেন ঘরে’ গানটি গেয়েছেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। বিভিন্ন পুজোমণ্ডপে মুখ্যমন্ত্রীর এই আগমনি গান শোনা যাবে। শনিবারই কলকাতার তিন নামী পুজোমণ্ডপের দ্বারোদ্ঘাটন করতে গিয়ে এই গানের কথা তিনি জানিয়েছিলেন। তাঁর কথায়, ”আমি শিল্পী নই। তবে অনেক আগে গান শিখেছিলাম। অনেক বাদ্যযন্ত্রও আমি বাজাতে পারি। তাই অনেকেই আমায় বলে, গান লিখতে, গাইতে। কিন্তু আমি তো শিল্পী নই। তাই তত ভালো গাইতে পারি না।


  তিনি বলেন,আমার গানগুলো গায় ইন্দ্রনীল (মন্ত্রী ইন্দ্রনীল সেন)। এবারও একটা গান আমি তৈরি করেছি। তার কথাগুলো হল – ধনধান্যে ভরে, মা এসেছেন ঘরে। আসলে আমাদের বাংলা তো কৃষিপ্রধান। শস্যশ্যামলা এই বাংলার মাটিতে ফসলই সব, কৃষক আমাদের অন্নদাতা। সারাবছর তাঁরা আমাদের মুখে অন্ন জোগান। তাই মায়ের কাছ প্রার্থনা, তাঁদের ধানের গোলা ভরে উঠুক। মায়ের আগমন যেন তাঁদের কাছে আশীর্বাদ হয়ে ওঠে।” মুখ্যমন্ত্রীর এই বক্তব্যই যেন প্রতিধ্বনিত হল তাঁর আগমনি গানে। কথাগুলো অনেকটা এরকম – ‘ধনধান্যে ভরে/ মা এসেছেন ঘরে/পুণ্য শস্যভাণ্ডার/শস্য সবুজ করে।’ পরের স্তবকগুলিতে মাকে সাজিয়ে বরণ করে নেওয়ার আহ্বান রয়েছে গানে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.