Type Here to Get Search Results !

কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র


 কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র 


  শ্রীলেখা মিত্র কোনো রাখ-ঢাক করে কথা বলেন না। তিনি স্পষ্ট কথা স্পষ্ট করে বলেন। আর তিনি নিজেকে বামপন্থী বলেন। প্রয়োজনে সরকার ও মুখ্যমন্ত্রীর সমালোচনা করেন। স্বাভাবিক কারণেই শাসক দলের রোষের মুখে পড়েছেন তিনি। তাঁর দাবি, তাঁকে সামাজিকভাবে বয়কট করা হয়ছে। তাঁর বাড়ির সামনের অংশ পোস্টার ব্যানারে ঘিরে ফেলা হয়েছে। সামাজিকভাবে বয়কট করে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ। মামলা দায়েরের অনুমোদন কলকাতা হাইকোর্টের। মামলা দায়ের হলে আগামী সপ্তাহে শুনানের সম্ভাবনা। সম্প্রতি সরকার বিরোধী এবং শাসক দল বিরোধী বেশ কিছু মন্তব্য ও কাজের জন্য তাঁকে সামাজিকভাবে বয়কট করা হয়েছে বলে দাবি করেন অভিনেত্রী। এর মধ্যেই নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিনেত্রী।


  তিলোত্তমা বিচারের দাবিতে গত ৯ অগস্ট পথে নেমেছিলেন অভিনেত্রী। এক বছর পরও কেন বিচার পেলেনা না তিলোত্তমার বাবা-মা, সে প্রশ্ন তুলেছিলেন। এক্ষেত্রে কেবল রাজ্যের শাসকনেত্রীকেই নয়, কেন্দ্র সরকারকেও এক যোগে বিঁধেছিলেন নেত্রী। প্রশ্ন তুলেছিলেন সিবিআই-এর ভূমিকা নিয়ে।  শ্রীলেখা বলেছিলেন, “বিজেপিকে জিজ্ঞেস করুন, যে সিবিআই কী করছে? শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করুন, সিবিআই কী করছে? তাঁর তো জানার কথা।” অভিযোগ, তারপর থেকেই বিভিন্নভাবে হেনস্থার শিকার হচ্ছেন শ্রীলেখা। তাঁকে বয়কটের ডাক দিয়ে ব্যানার পড়ছে। বেহালার সোদপুরে অভিনেত্রীর বাড়ির সামনে পড়ে ব্যানার। সমাজ মধ্যেমেও তাঁকে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.