Type Here to Get Search Results !

আজকের আবহাওয়া

 আজকের আবহাওয়া 



মহালয়ার পুণ্য প্রাতে সকাল থেকেই দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় বৃষ্টি শুরু হয়েছে। কোথাও মেঘলা আকাশ। রবিবার দক্ষিণবঙ্গের  একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। 


  আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়েই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। আজ রবিবার নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। আজ দিনভর আকাশ আংশিক মেঘলা থাকলেও অস্বস্তিকর আর্দ্রতা পিছু ছাড়বে না। সোমবার ও মঙ্গলবার কলকাতাসহ গোটা দক্ষিণবঙ্গে (South Bengal Weather) বজ্রঝড়-বৃষ্টি হতে পারে। ইতিমধ্যেই জারি হয়েছে হলুদ সতর্কতা। বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায়। 


  অন্যদিকে রবিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকলেও সোমবার ফের উত্তরবঙ্গে (North Bengal Weather) ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পার্বত্য জেলা, মালদা এবং দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। সোমবার দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সপ্তাহের শেষে, অর্থাৎ শুক্রবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি ফের বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.