Type Here to Get Search Results !

ভদোদরায় ‘ব্যাট গ্যাং’ নামে কুখ্যাত হয়ে উঠেছে একদল চোর - ধরাও পড়েছে

অফবিট 



ভদোদরায় ‘ব্যাট গ্যাং’ নামে কুখ্যাত হয়ে উঠেছে একদল চোর - ধরাও পড়েছে 


  দিনের বেলা নিরীহ বেলুন-বিক্রেতা, রাতে চোর! পরনে তখন শুধুই গেঞ্জি ও অন্তর্বাস। সম্প্রতি ভদোদরায় ‘ব্যাট গ্যাং’ নামে কুখ্যাত হয়ে উঠেছে এমনই একদল চোর। ‘ব্যাট গ্যাং’-এর সদস্য সন্দেহ করে ৩ অল্প বয়সি যুবককে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে ভদোদরা পুলিশ। যার মধ্যে একজন নাবালকও রয়েছে বলেই সূত্রের খবর। বিগত কিছুদিনের মধ্যেই একের পর এক চুরির ঘটনা ঘটে গিয়েছে শহরের মঞ্জলপুর ও মকরপুরা এলাকায়। এরপরই সারা রাত ব্যাপক নজরদারি শুরু করে পুলিশ। এলাকার বিভিন্ন সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হয়। রাতে নজরদারি চলাকালীন সম্প্রতি কয়েকজন সন্দেহভাজন যুবককে ঘোরাফেরা করতে দেখে পুলিশ। যার মধ্যে একজনের কাঁধে ব্যাগও ছিল। 


  তখনই তাদের আটক করে ব্যাগ খুলে লোহার রড কাটার যন্ত্র, তালা ভাঙার যন্ত্র-সহ চুরি করার আরও সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্তরা পুলিশকে জানিয়েছে, তারা সারাদিন বেলুন বিক্রেতার ছদ্মবেশে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বেলুন বিক্রি করত। সেই সুযোগেই কোথায়, কোন বাড়িতে, কীভাবে চুরি করা হবে তার পরিকল্পনা করত। এই যুবকদেরই মধ্যে অন্য একটি দল রাতের বেলা চুরি করত। অপর দলের দায়িত্ব ছিল চুরির মাল অন্যত্র পৌঁছে দেওয়া। অল্পবয়সি এই চোরদের কাণ্ড দেখে পুলিশ হতবাক।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.