Type Here to Get Search Results !

'রোড আইল্যান্ডে' পুজোর উৎসবে মেতে ওঠে সেখানকার বাঙালিরা

 পুজোপার্বন 


  'রোড আইল্যান্ডে' পুজোর উৎসবে মেতে ওঠে সেখানকার বাঙালিরা 



  দুর্গা পুজোর বিশ্বায়ন ঘটেছে বেশ কয়েক বছর আগেই। এখন ইউরোপ ও আমেরিকায় বাঙালির সংখ্যা যত বাড়ছে পুজোর সংখ্যাও বাড়ছে তত। আমেরিকার ছোট্ট অঙ্গরাজ্য রোড আইল্যান্ড! সেখানেও নিয়ম করে প্রতি বছর উমা আসেন। তবে চারদিন নয়, দু'দিনের জন্য। তাতে কী! পুজো বলে কথা। আর তাই ছোট্ট এই রাজ্য পুজোর দু'দিন হয়ে ওঠে প্রবাসীদের অন্যতম ঠিকানা। খাওয়া দাওয়া তো রয়েছেই, সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানও। আর তা দেখতে রোড আইল্যান্ডের বিভিন্ন জায়গা থেকে তো বটেই, নিউ জার্সি, ম্যাসাচুসেটস, কানেকটিকাট এবং নিউ হ্যাম্পশায়ার থেকেও মানুষজন আসেন। পুজোর দু'দিন এই পুজো হয়ে ওঠে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের কাছে এক মিলনস্থল!


  মৈত্রী নামক একটি বাংলা সংগঠনের উদ্যোগে রোড আইল্যান্ডের এই দুর্গাপুজো অনুষ্ঠিত হয়। এবারও জোরকদমে চলছে পুজো প্রস্তুতি। এবার পুজো হবে ২৭ এবং ২৮ সেপ্টেম্বর অর্থাৎ শনিবার এবং রবিবার। ব্যারিংটন কনগ্রেসনাল চার্চে এই পুজো হয়। উদ্যোক্তারা দু'দিন একদিকে বাংলা এবং বাঙালি আবেগকে ফিরিয়ে আনার চেষ্টা করেন। একই সঙ্গে কলকাতার বারোয়ারি পুজোর স্বাদ এবং পরিচিত পুজোর আন্তরিকতাতেও কোনও অংশেই বাদ দেন না। নিয়ম রীতি মেনে চলে মায়ের আরাধনা। সঙ্গে পুষ্পাঞ্জলি, আরতি, বরণ তো রয়েছেই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.