Type Here to Get Search Results !

ইসরাইলি পণবন্দীদের মুক্তি দেওয়ার জন্য হামাসের উপর প্রবল চাপ ট্রাম্পের


ইসরাইলি পণবন্দীদের মুক্তি দেওয়ার জন্য হামাসের উপর প্রবল চাপ ট্রাম্পের 



  এই মুহূর্তে হামাসের অবস্থা ভয়াবহ। ইসরাইলের ক্রমাগত আক্রমনে হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। তারই মধ্যে ট্রাম্পের হুঁশিয়ারি - ইসরাইলি পণবন্দীদের মুক্তি না দিলে হামাসের অবস্থা আরো ভয়ঙ্কর হবে। শুক্রবার হোয়াইট হাউসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে গাজার প্রসঙ্গ উঠলে ট্রাম্প বলেন, “ওয়াশিংটন হামাসের সঙ্গে গভীর আলোচনা চালাচ্ছে। হামাসকে অবশ্যই পণবন্দিদের মুক্তি দিতে হবে। যদি তারা বন্দিদের মুক্তি না দেয় সেক্ষেত্রে ওদের জন্য পরিস্থিতি আরও খারাপ ও জটিল হয়ে উঠবে।” রীতিমতো হুঁশিয়ারির সুরে তিনি বলেন, “আমরা ওদের বলেছি বন্দিদের মুক্তি দাও। অন্যাথায় হাল খারাপ করে ছেড়ে দেব।” 


  আমেরিকার সঙ্গে আলোচনায় হামাসের তরফে কী প্রস্তাব দেওয়া হয়েছে সে বিষয়ে অবশ্য কোনও মন্তব্য করেননি ট্রাম্প। শুধু তাই নয়, হামাসের হাতে বন্দি অবস্থায় বহু পণবন্দির ইতিমধ্যেই মৃত্যু হয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হওয়া হামলার বদলা নিয়ে প্যালেস্টাইনের জঙ্গি সংগঠন হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেন নেতানিয়াহু। তার পর থেকেই লড়াই জারি রয়েছে গাজায়। যুদ্ধে এখনও পর্যন্ত গাজায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজারেরও বেশি। পাশাপাশি আহতের সংখ্যা প্রায় ২ লক্ষ। অন্যদিকে হামাসের হাতে এখনও পণবন্দি রয়েছেন বহু মানুষ। ইজরায়েলের অন্দরেই অভিযোগ উঠেছে, পণবন্দিদের উদ্ধারের কোনও চেষ্টা করছেন না নেতানিয়াহু।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.