Type Here to Get Search Results !

অর্জুন দত্ত পরিচালিত ‘ডিপ ফ্রিজ’ সেরা বাংলা ছবির সম্মানে সম্মানিত হয়েছে

 বিনোদিন 


  অর্জুন দত্ত পরিচালিত ‘ডিপ ফ্রিজ’ সেরা বাংলা ছবির সম্মানে সম্মানিত হয়েছে



   বাংলা সিনেমার জগতে নতুন অধ্যায়, নতুন দিগন্ত খুলে দিলেন অর্জুন দত্ত। অর্জুন দত্ত পরিচালিত ‘ডিপ ফ্রিজ’ সেরা বাংলা ছবির সম্মানে সম্মানিত হয়েছে। মঙ্গলবার দিল্লির বিকাশ ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ছবির পরিচালক অর্জুন দত্ত এবং প্রযোজক কৃষ্ণ কয়ালের হাতে সম্মান তুলে দেন। সেই বিশেষ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন পরিচালক। ঘোষণা আগেই হয়ে গিয়েছিল। গতকাল অর্থাৎ ২৩ সেপ্টেম্বর ছিল বিনোদন দুনিয়ার একটি স্মরণীয় দিন। প্রথমবার জাতীয় পুরস্কারের সম্মানিত হন শাহরুখ খান এবং রানি মুখোপাধ্যায়। জাতীয় পুরস্কার পান বিক্রান্ত মাসে। তবে এই বছর বাংলা ছবিকে জাতীয় পুরস্কার এনে দিয়ে ইতিহাস গড়েছেন অর্জুন দত্ত।


  রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার পাওয়ার মুহূর্ত ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় অর্জুন লেখেন, ‘অবশেষে দিল্লিতে পৌঁছে মাননীয়া রাষ্ট্রপতির হাত থেকে আমার জাতীয় পুরস্কার নেওয়ার মুহূর্ত। এই দিনটা সত্যিই খুবই স্পেশাল একটা দিন ছিল। ভীষণ নার্ভাস ছিলাম আমি। নিজেকে শক্ত করে ধরে রাখাই ছিল বড় কথা।’ অর্জুন লেখেন, ‘তবে অবশেষে নিজেকে শান্ত করে রাষ্ট্রপতি হাত থেকে পুরস্কার নিলাম। আমার গোটা দলকে অনেক অনেক ধন্যবাদ এই স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার জন্য। আমি এখনও নিজেকে চিমটি কেটে দেখছি যে সত্যি এটা আমার সঙ্গে হয়েছে কিনা। এখনও বিশ্বাস হচ্ছে না।'

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.