Type Here to Get Search Results !

উঃ ২৪ পরগনার দত্তপুকুরের দুর্গা প্রতিমা যাচ্ছে স্পেন ও পর্তুগাল সহ ইউরোপের আরো কয়েকটি দেশে

 উঃ ২৪ পরগনার দত্তপুকুরের দুর্গা প্রতিমা যাচ্ছে স্পেন ও পর্তুগাল সহ ইউরোপের আরো কয়েকটি দেশে 



  চিরকাল কুমারটুলি থেকে একাধিক দুর্গা প্রতিমা বিদেশে পাড়ি দেন। এ বছর দত্তপুকুর থেকেও যাচ্ছেন। এবার প্লেনে চড়েই বাংলার মা দুর্গা পৌঁছে যাবে স্পেন, পর্তুগালে! অবাক লাগলেও বাস্তবে হবে এমনটাই। দত্তপুকুরের শিল্পীর হাতে তৈরি দুর্গা প্রতিমা যাচ্ছে স্পেন-পর্তুগাল সহ ইউরোপে। ফলে আন্তর্জাতিক মঞ্চে জায়গা করে নিচ্ছে বাংলার শিল্প। পঞ্চাশ কেজি ওজনের এই ফাইবারের দুর্গা মূর্তিগুলি তৈরি করেছেন দত্তপুকুরের ফাইবার শিল্পী বিপ্লব কুমার পাল। তিন মাসের অক্লান্ত পরিশ্রমের ফসল এই প্রতিমা। শুধু একটি নয়, মোট চারটি প্রতিমা যাচ্ছে স্পেন, পর্তুগাল-সহ ইউরোপ বিভিন্ন জায়গায়। 


  সাড়ে ৪ ফুট চওড়া ও সাড়ে ৪ ফুটের লম্বা প্রতিমাগুলি এখন বিদেশে পাড়ি দেওয়ার জন্য প্রস্তুত। শিল্পীরা জানান, প্রথমে মাটি দিয়ে আর্টিস্ট মডেল তৈরি করেন। তারপর ছাঁচে ফাইবার কাটিংয়ের মাধ্যমে গড়ে তোলা হয়েছে দেবীমূর্তি। প্রায় ৩৫ জন কর্মী একসঙ্গে এই কাজে যুক্ত ছিলেন। প্রতিটি প্রতিমা বিক্রি হয়েছে এক লাখ ত্রিশ হাজার টাকায়। বিদেশে নিয়ে যেতে খরচ হচ্ছে আরও প্রায় এক লাখ কুড়ি হাজার টাকা। সব মিলিয়ে প্রতিটি প্রতিমার খরচ দাঁড়িয়েছে প্রায় আড়াই লক্ষ টাকার কাছাকাছি। শিল্পী বিপ্লব পাল জানিয়েছেন, শাড়ি, গয়না থেকে শুরু করে অস্ত্র – সবই দত্তপুকুর থেকে বিশেষভাবে প্যাকেজিং করে পাঠানো হচ্ছে। বিশেষ বাক্সে প্রতিমা উড়োজাহাজে চেপে পৌঁছে যাবে বিদেশের মাটিতে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.