ভারত-পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে গুলি বিনিময় - কোনো হতাহতের খবর নেই
যুদ্ধ কখনো কোনো সমস্যার সমাধান করে না। কিন্তু 'ক্ষমা' যেখানে 'ক্ষীণ দুর্বলতা' সেখানে প্রয়োজনে যুদ্ধ করতে হয়। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অস্ত্রধারণ অনেকটা সেই রকম।
২০ সেপ্টেম্বর সন্ধ্যায় কুপওয়ারার নিয়ন্ত্রণ রেখার (এলওসি) নওগাম সেক্টরে ভারতীয় ও পাকিস্তানি সেনাদের মধ্যে গুলি বিনিময় হয়। সূত্র অনুসারে, সন্ধ্যা ৬টা ১৫ নাগাদ গুলিবর্ষণ শুরু হয় এবং প্রায় এক ঘণ্টা ধরে তা চলতে থাকে। এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। সেনা সূত্র জানিয়েছে যে এই ঘটনাটি যুদ্ধবিরতি লঙ্ঘনের সঙ্গে সম্পর্কিত নয়। এখনও পর্যন্ত, ভারতীয় সেনাবাহিনী এই ঘটনার বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি জারি করেনি। পহেগগাঁও হামলার জবাবে ৭ মে পাকিস্তানে অপারেশন সিঁদুর চালিয়েছিল ভারতীয় সেনা। অপারেশনে পাকিস্তানে বেশ কয়েকটি বিমানঘাঁটি এবং ৯টি সন্ত্রাসবাদী লঞ্চ প্যাড ধ্বংস হয়। ভারতের কোনও উল্লেখযোগ্য ক্ষতি হয়নি। চারদিন পরে ১০ মে দুই দেশের মধ্যে সংঘর্ষবিরতি হয়। তার কয়েক মাস পরে উভয় দেশের মধ্যে এই প্রথমবার গুলি বিনিময় হল।
